গ্রাম থেকে শহর
News & Much More

29 C
Kolkata
29 C
Kolkata
More
    Home International ভারতের কব্জা থেকে বেরোবে বাংলাদেশ : মুজিব হত্যাকারী 

    ভারতের কব্জা থেকে বেরোবে বাংলাদেশ : মুজিব হত্যাকারী 

    0
    123
    ছবি সৌজন্যে : এক্স
    হিন্দুত্ববাদী ভারতের কব্জা থেকে বেরিয়ে বাংলাদেশকে ফের স্বাধীনতা অর্জন করতে হবে। শেখ মুজিবুর রহমানের হত্যাকারী শরিফুল হক ডালিম। 
    দীর্ঘ ৫০ বছর পর ফের প্রকাশ্যে এসেছেন মেজর ডালিম। এক অনলাইন পোর্টালে সাক্ষাৎকারে মেজর ডালিম বলেছেন, বাংলাদেশ হিন্দুত্ববাদী ভারতের কব্জায় চলে গেছে। এই অবস্থা থেকে বেরোতে আরেকটা স্বাধীনতা অর্জন করতে হবে। একাত্তরের মতো আরেকটা স্বাধীনতা অর্জন করতে হবে। না হলে এই বিপ্লব ব্যর্থতায় পরিণত হবে।তাঁর কথায়, একটি রাষ্ট্রে বিপ্লব হল চলমান প্রক্রিয়া। এই আবহে তাঁরা পূর্ণ বিজয় অর্জন করেনি। এর জন্যে আরও সময় লাগবে।মুজিবুর রহমান মারা যাননি। সেনা অভ্যুত্থানে নিহত হয়েছেন। স্বৈরাচারী শেখ মুজিবুর রহমান তাঁর জুলুমের মাত্রা এত তীব্র করে তুলেছিলেন যে মানুষ তাঁর থেকে মুক্তি চেয়েছিল।
    সেনা অভ্যুত্থান তো আর খালি হাতে মার্বেল খেলা না। ওখানে দুই পক্ষ থেকেই গোলাগুলি হয় এবং হতাহত হয় দুইপক্ষেই।