গ্রাম থেকে শহর
News & Much More

25 C
Kolkata
25 C
Kolkata
More
    Home Howrah বেআইনিভাবে শিশু কেনা, গ্রেফতার নিঃসন্তান দম্পতি

    বেআইনিভাবে শিশু কেনা, গ্রেফতার নিঃসন্তান দম্পতি

    0
    320
    ছবি সৌজন্যে : নিজস্ব

    বেআইনিভাবে শিশু কেনায় গ্রেফতার করা হয়েছে নিঃসন্তান দম্পতিকে। সোমবার রাতে সিআইডির একটি তদন্তকারী দল তাদের দমদমের যশোর রোডের ফ্ল্যাট থেকে গ্রেফতার করে।

    তাঁদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে ছয় মাসের কন্যা শিশু-কে। পুলিশ সূত্রে খবর, ধৃতদের নাম বিজয় সানথালিয়া এবং নেহা সানথালিয়া। এই দম্পতি শিশু পাচারকারী মানিক হালদারের কাছ থেকে মোটা টাকা দিয়ে কিনেছিলেন। ১০ নভেম্বর শালিমার স্টেশন থেকে মানিক এবং তাঁর স্ত্রী সদ্যোজাত শিশু সমেত সিআইডির পাতা ফাঁদে গ্রেফতার হয়। সিআইডি উদ্ধার করে শিশুটিকে।

    পুলিশ সূত্রে খবর, মানিকের খোলা সোশ্যাল নেটওয়ার্কিং সাইটে এদের পরিচয় হয়। এই নিঃসন্তান দম্পতি অনেকদিন ধরেই বাচ্চার খোঁজ করছিলেন। সেই সূত্রে এই মানিকের থেকে শিশুকে কী ওই নিঃসন্তান দম্পতি।