গ্রাম থেকে শহর
News & Much More

27.9 C
Kolkata
27.9 C
Kolkata
More
    Home Malda দুলালকে খুনের হুমকি নরেন্দ্রর, বিস্ফোরক কৃষ্ণেন্দু 

    দুলালকে খুনের হুমকি নরেন্দ্রর, বিস্ফোরক কৃষ্ণেন্দু 

    0
    126
    ছবি সৌজন্যে : নিজস্ব
    তৃণমূল কাউন্সিলর দুলাল সরকারকে আগেই খুনের হুমকি দিয়েছিলেন মালদা সদরের তৃণমূল সভাপতি নরেন্দ্রনাথ তিওয়ারি। এমনই বিস্ফোরক দাবি করেছেন ইংরেজবাজার পুরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দুনারায়ণ চৌধুরি।
    তিনি জানিয়েছেন, মালদা তৃণমূলের সভাপতির সঙ্গে ইংরেজবাজারের ১২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর দুলালের পুরনো গন্ডগোল ছিল। আগেও দুলালকে দেখে নেওয়ার হুঁশিয়ারি দেন নরেন্দ্রনাথ। পুর চেয়ারম্যানের সন্দেহ, স্বপন শর্মাদের দিয়ে দুলালকে খুন করিয়েছেন ইংরেজবাজারের প্রাক্তন কাউন্সিলর নরেন্দ্রনাথ তিওয়ারি। যদিও এই হত্যাকাণ্ডকে রাজনৈতিক বলতে রাজি নন কৃষ্ণেন্দু। ২ জানুয়ারি মালদহের ইংরেজবাজার শহরের ঝলঝলিয়ার কাছে নিজের কারখানার কাছে খুন হন তৃণমূল কাউন্সিলর দুলাল।
    অন্যদিকে, খুনের ঘটনায়  তৃণমূলের শহর সভাপতি তথা হিন্দি সেলের জেলা সভাপতি নরেন্দ্রনাথকে গ্রেফতার করা হয়েছে। পাকড়াও করা হয় স্বপন নামে এক ব্যক্তিকেও।