
কংগ্রেস মমতা বন্দ্যোপাধ্যায়কে বহিস্কার করে ভুল করেছিল, প্রদীপ ভট্টাচার্যের এই মন্তব্যের প্রতি পূর্ণ সমর্থন জানিয়েছিলেন খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর এবার রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিমের বক্তব্য, সে সময় কংগ্রেস মমতা বন্দ্যোপাধ্যায়কে তাড়িয়ে ছিল বলে, পশ্চিমবঙ্গ থেকে ৩৪ বছরের সিপিএম শাসনকে উৎখাত করা গিয়েছিল।
তাঁর মতে, কারও ভুল হলে কারও ভালো হয়। পশ্চিমবঙ্গের মানুষের ভালো হয়। না হলে কোনওদিন সিপিএম যেত না। রবিবার সোমেন মিত্রের মূর্তি উন্মোচনের অনুষ্ঠানে দলের প্রবীণ নেতা প্রদীর ভট্টাচার্য বলেছেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে বহিষ্কার করে ভুল করেছিল কংগ্রেস।
এদিকে এই মন্তব্যকে ঘিরেই এখন রীতিমতো তোলপাড় চলছে বঙ্গ রাজনীতিতে। এরপরই মমতা বন্দ্যোপাধ্যায় গঙ্গাসাগর থেকে ফিরে বলেছিলেন প্রদীপ ভট্টাচার্য ঠিক বলেছেন।নিজের মন্তব্যে অনড় প্রদীপও।







