গ্রাম থেকে শহর
News & Much More

34 C
Kolkata
34 C
Kolkata
More
    Home National ৫৪০ ফুটের বোরওয়েলে উদ্ধার তরুণীর মৃতদেহ

    ৫৪০ ফুটের বোরওয়েলে উদ্ধার তরুণীর মৃতদেহ

    0
    120
    ছবি সৌজন্যে : এক্স
    টানা ৩২ ঘণ্টা অভিযান চালানোর পর অবশেষে কুয়ো থেকে উদ্ধার করা হয়েছে রাজস্থানের বাসিন্দা তরুণীর মৃতদেহ। সোমবার গুজরাটের ভুজ এলাকায় ৫৪০ ফুট গভীর কুয়োয় পড়ে গিয়েছিলেন ইন্দিরা নামের এই তরুণী।
    মঙ্গলবার তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। পুলিশ সূত্রে জানা যায়, ওই তরুণীর বাড়ি রাজস্থানে। গুজরাটে পরিযায়ী শ্রমিক হিসাবে কাজ করতে এসেছিল তাঁর পরিবার। সোমবার সকালে কোনওভাবে বোরওয়েলের মধ্যে পড়ে যান তিনি। প্রথমে ৩০ ফুট নিচে আটকে থাকলেও, পরে পিছলে গিয়ে প্রায় ৫০০ ফুট নিচে চলে যান। সঙ্গে সঙ্গে পুলিশের খবর দেওয়া হয় পরিবারের তরফে। ঘটনাস্থলে পৌঁছয় জাতীয় বিপর্যয় মোকাবিলা দল এবং বিএসএফ। গর্তে ক্যামেরা পাঠিয়ে গতিবিধি জানার চেষ্টা চলে। পাইপের মাধ্যমে অক্সিজেন ও খাওয়ার জল পাঠানো হয়।
    তবে তরুণীকে উদ্ধার করতে রীতিমতো বেগ পেতে হয় উদ্ধারকারী দলকে।এরপর মঙ্গলবার দুপুরের দিকে গর্তের ভিতর থেকে উদ্ধার করা হয় ওই তরুণীকে। দ্রুত অ্যাম্বুল্যান্সে করে তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন।