চুল পড়ে যাচ্ছে মানুষের, মহারাষ্ট্রজুড়ে আতঙ্ক

0
196
ছবি সৌজন্যে : এক্স

এক সপ্তাহের মধ্যেই সব চুল উঠে যাচ্ছে মাথা থেকে। পড়ে যাচ্ছে টাক। এক, দু’ জন নয়, মহারাষ্ট্রের বুলধানা জেলার তিনটি গ্রামের অধিকাংশ বাসিন্দার এই সমস্যা দেখা গিয়েছে।

পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন মহারাষ্ট্রের স্বাস্থ্য দফতরও। ঠিক কী ঘটছে, তা খতিয়ে দেখতে বরগাঁও, কালওয়াড় এবং হিঙ্গনা গ্রামে পরিদর্শনে গিয়েছে স্বাস্থ্য দফতরের প্রতিনিধিদলও। তাদের প্রাথমিক অনুমান, সার মিশ্রিত দূষিত জলের কারণে এটি হতে পারে। ইতিমধ্যে ওই এলাকার জলের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হচ্ছে। একই সঙ্গে তিন গ্রামের বাসিন্দাদের চুল এবং ত্বকের নমুনাও সংগ্রহ করা হয়েছে। তিন গ্রামের এই পরিস্থিতিতে চিন্তায় পড়ে গিয়েছেন বাসিন্দারা। চিন্তায় রয়েছে মহারাষ্ট্রের স্বাস্থ্য দফতরও। তিনটি গ্রাম মিলিয়ে এখনও পর্যন্ত ৫০ জনকে চিহ্নিত করা হয়েছে, যারা এই সমস্যায় ভুগছেন। কী কারণে আচমকা এই পরিস্থিতি তৈরি হল, তা এখনও স্পষ্ট নয়। স্বাস্থ্য দফতরের অনুমান, দূষিত জল থেকে চুলের সমস্যা হয়ে থাকতে পারে।

তবে পরীক্ষার রিপোর্ট না পাওয়া পর্যন্ত কোনও চূড়ান্ত সিদ্ধান্তে আসা সম্ভব হচ্ছে না। গ্রাম পরিদর্শনে যাওয়া চিকিৎসকদল আপাতত বাসিন্দাদের পরামর্শ দিয়েছে স্বাস্থ্যের খেয়ার রাখার জন্য।