গ্রাম থেকে শহর
News & Much More

30 C
Kolkata
30 C
Kolkata
More
    Home Murshidabad ফি আন্দোলন : শিক্ষাকর্মীকে হেনস্থার অভিযোগ

    ফি আন্দোলন : শিক্ষাকর্মীকে হেনস্থার অভিযোগ

    0
    309
    ছবি সৌজন্যে : নিজস্ব
    স্কুলে ভর্তির ফি বেশি নেওয়ায় স্কুলের এক শিক্ষাকর্মীকে থাপ্পড় মারা ও কান ধরতে বাধ্য করার অভিযোগ উঠেছে এসএফআই-র বিরুদ্ধে। এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে বহরমপুরের ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ইনস্টিটিউশনে। 
    তবে ডিওয়াইএফআইয়ের জেলা সম্পাদক সন্দীপন দাস মারধরের অভিযোগ অস্বীকার করে বলেন, বিক্ষোভ হচ্ছিল। হঠাৎ ওই শিক্ষাকর্মী রাজনৈতিক উদ্দেশ্যে নিজে থেকেই কান ধরেন। স্কুল কর্তৃপক্ষ থানায় অভিযোগ করেছেন। ওই কর্মী এই বিষয়ে মন্তব্য করতে চাননি। স্কুলে আন্দোলন চলছে মঙ্গলবার থেকে। এসএফআইয়ের এক নেত্রী স্কুলের শিক্ষক-শিক্ষাকর্মী মিলিয়ে আট জনের বিরুদ্ধে থানায় আন্দোলনে বাধা দিয়ে মারধর-সহ একাধিক অভিযোগ করেছেন। পাল্টা অভিযোগ করেছেন স্কুলের ভারপ্রাপ্ত শিক্ষক আশিস মণ্ডলও। তিনি বলেন, মঙ্গলবারও এসএফআই কর্মীরা স্কুলে এসে আন্দোলনের নামে জনা তিন শিক্ষককে মারধর করেছেন। সরকারি নির্দেশ মতো, সরকারি বা সরকার পোষিত স্কুলে বছরে উন্নয়ন ফি ২৪০ টাকার বেশি নেওয়া যাবে না। আশিসের দাবি, ৭৫০ টাকা নেওয়া হচ্ছে। নানা কারণে এই ফি না হলে স্কুল চালানো যাবে না। বিজেপি নেতা শুভেন্দু অধিকারী এক্স পোস্টে জেলা বিদ্যালয় পরিদর্শকের নির্দেশিকা দিয়ে বলেছেন, শিশুদের এবং ছাত্রদের মৌলিক অধিকারগুলি যাতে সুরক্ষিত থাকে, সে দিকে নজরদারি আশা করেন।
    তৃণমূলের মুর্শিদাবাদ সাংগঠনিক জেলা সভাপতি অপূর্ব সরকার বলেন, এ বিষয়ে সরকারি নির্দেশিকা না মানলে, রাজ্য পদক্ষেপ করবে।