গ্রাম থেকে শহর
News & Much More

28 C
Kolkata
28 C
Kolkata
More
    Home National দিল্লিতে ছাত্রী হেনস্থা, বিক্ষোভে অধ্যাপক সাসপেন্ড

    দিল্লিতে ছাত্রী হেনস্থা, বিক্ষোভে অধ্যাপক সাসপেন্ড

    0
    128
    ছবি : সংগৃহীত
    ছাত্রদের বিক্ষোভের জেরে নাবালিকা ছাত্রীকে যৌন হেনস্থার অভিযোগে রামজাস কলেজের অধ্যাপককে সাসপেন্ড করেছে দিল্লি বিশ্ববিদ্যালয়। একইসঙ্গে তিনি দিল্লি বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট ওয়েল ফেয়ারের যুগ্ম ডিনের পদ থেকেও পদত্যাগ করেছেন।
    রামজাস কলেজের অধ্যক্ষ অজয় অরোরা বলেছেন, অভ্যন্তরীণ অভিযোগ কমিটি ওই অধ্যাপকের বিরুদ্ধে ওঠা অভিযোগগুলি অভিযোগগুলির তদন্ত শুরু করেছে। আইসিসি তদন্ত চলাকালীন ওই অধ্যাপককে কলেজে না আসার কথা জানিয়েছে।অন্যদিকে, তদন্ত চলাকালীন অধ্যাপক ধনীরামকে ক্যাম্পাসে প্রবেশের অনুমতি দেওয়া হলে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন বিক্ষোভকারী পড়ুয়ারা। বুধবার বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের নিষ্ক্রিয়তার অভিযোগ তুলে এবিভিপি এবং দিল্লি বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ-এর নেতৃত্বে ছয় ঘন্টার বিক্ষোভ দেখিয়েছেন ছাত্ররা।অবিলম্বে অভিযুক্ত অধ্যাপকের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়ার দাবিতে স্টুডেন্ট ওয়েল ফেয়ারের ডিন ও জয়েন্ট ডিনের অফিসে তালা ঝুলিয়ে দিয়েছিল বিক্ষোভকারীরা।