গ্রাম থেকে শহর
News & Much More

28 C
Kolkata
28 C
Kolkata
More
    Home South 24 Pgs কুলতলিতে ‘ফিরে এল’, বাঘ

    কুলতলিতে ‘ফিরে এল’, বাঘ

    0
    152
    ছবি সৌজন্যে : নিজস্ব

    গ্রামবাসীদের আশঙ্কা সত্যি করে আবারও বাঘের আতঙ্ক দেখা দিয়েছে কুলতলির মৈপীঠে। শ্রীকান্ত পল্লি-কিশোরীমোহনপুর এলাকার পর এ বার কয়েক কিলোমিটার উত্তরে বৈকুণ্ঠপুর পঞ্চায়েতেরই নগেনাবাদে।

    বৃহস্পতিবার সকালে গ্রামের পাশে মাকড়ি নদীর পারে ম্যানগ্রোভের ঝোপে দেখা গিয়েছে বাঘের পায়ের ছাপ। স্থানীয়দের একাংশের অভিযোগ, রাতে আবার আজমলমারির জঙ্গল থেকে নদী পেরিয়ে গ্রাম লাগোয়া বাদাবনে ঢুকে পড়েছে বাঘ। দক্ষিণ ২৪ পরগনার ডিএফও নিশা গোস্বামী বলেছেন, বৃহস্পতিবার সকালে অভিযোগ এসেছে, জঙ্গল ছেড়ে বাঘ গ্রামে ঢুকেছে। তবে এখনও বাঘের দেখা মেলেনি। বন দফতরের কর্মীরা স্থানীয় বাসিন্দাদের সহযোগিতায় জাল দিয়ে এলাকা ঘিরে ফেলেছেন।

    পরিস্থিতির উপর নজর রাখা হচ্ছে। বন্যপ্রাণ সংরক্ষণ বিষয়ক বিশেষজ্ঞ সংস্থা ওয়াইল্ডলাইফ ট্রাস্ট অফ ইন্ডিয়া-র সুন্দরবন বিভাগের এক আধিকারিক জানিয়েছেন, বাঘ যাতে কোনও অবস্থাতেই লোকালয়ে চলে আসতে না-পারে, সে জন্য নজরদারি চালাচ্ছেন বন বিভাগের কর্মী ও আধিকারিকেরা।