গ্রাম থেকে শহর
News & Much More

24 C
Kolkata
24 C
Kolkata
More
    Home Kolkata ডিজিটাল অ্যারেস্ট মামলায় বেঙ্গালুরুতে গ্রেফতার মাস্টারমাইন্ড

    ডিজিটাল অ্যারেস্ট মামলায় বেঙ্গালুরুতে গ্রেফতার মাস্টারমাইন্ড

    0
    123
    ছবি সৌজন্যে : প্রতিনিধিত্বমূলক
    ডিজিটাল অ্যারেস্ট মামলায় বেঙ্গালুরু থেকে অন্যতম মাস্টারমাইন্ডকে গ্রেফতার করেছে কলকাতা পুলিশ।১৮০ কোটি টাকার প্রতারণার অভিযোগ উঠেছে।
    দেশজুড়ে ৯৩০ টি অভিযোগ জমা পড়েছে এই ডিজিটাল অ্যারেস্ট মামলায়। তারই তদন্তে নেমে বেঙ্গালুরু থেকে গ্রেফতার করা হয়েছে চিরাগ কাপুরকে। তাঁর কাছ থেকে প্রচুর ইলেকট্রনিক্স গ্যাজেট বাজেয়াপ্ত হয়েছে। ১০৪ খানা পাসবুক, ৬১টা মোবাইল, ১৪০ টি সিম কার্ড, ৩৩টা ডেবিট কার্ড উদ্ধার করেছে তদন্তকারী অফিসাররা।
    ইতিমধ্যেই ডিজিটাল অ্যারেস্ট মামলায় ১০ জনকে গ্রেফতার করেছে পুলিশ। তাদেরকে জেরা করে বেঙ্গালুরুতে মাস্টারমাইন্ডের খোঁজ পায় তদন্তকারী অফিসাররা।