ছত্তীসগঢ়ে কারখানায় চিমনি ভেঙে বহু মৃত্যুর আশঙ্কা 

0
127
ছবি সৌজন্যে : এক্স

ছত্তীসগঢ়ে ইস্পাত কারখানায় চিমনি ভেঙে পড়ে বহু শ্রমিকের মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে।এখনও ধ্বংসস্তূপের নিচে ২৫ জনেরও বেশি মানুষের আটকে থাকার আশঙ্কা।

জানা গিয়েছে, বৃহস্পতিবার মুঙ্গেলিতে ইস্পাত কারখানায় দুর্ঘটনাটি ঘটে। আচমকা একটি বিশাল চিমনি ভেঙে পড়ে। তখন ওই কারখানায় অনেক শ্রমিক কাজ করছিলেন। অনেকেই চিমনির ধ্বংসস্তূপে চাপা পড়ে যান। দু’জনকে আহত অবস্থায় উদ্ধার করা হয়েছে। আরও অনেকে ধ্বংসস্তূপের ভিতরে আটকে আছেন বলে মনে করা হচ্ছে। মুঙ্গেলির জেলাশাসক রাহুল দেও জানিয়েছেন, ইস্পাত কারখানায় চিমনি ভেঙে পড়েছে।পুলিশ এবং স্থানীয় প্রশাসন ঘটনাস্থলে রয়েছে। উদ্ধারকাজ চলছে। মুঙ্গেলির পুলিশ সুপার ভোজরাম প্যাটেল জানিয়েছেন, ইস্পাত কারখানায় লোহার তৈরি গম্বুজাকৃতি চিমনি ভেঙে পড়েছে। তাকে সিলো বলা হয়।

কারখানার জিনিসপত্র ওই লোহার কাঠামোর ভিতরে মজুত করে রাখা হত। সেই সিলো ভেঙে পড়ায় কাছাকাছি যে শ্রমিকেরা কাজ করছিলেন, তাঁরা চাপা পড়ে যান। যত দ্রুত সম্ভব উদ্ধারকাজ শুরু করা হয়।