গ্রাম থেকে শহর
News & Much More

26 C
Kolkata
26 C
Kolkata
More
    Home West Medinipur জলে শখের কাকাতুয়া, বাঁচাতে গিয়ে ডুবে মৃত্যু যুবকের

    জলে শখের কাকাতুয়া, বাঁচাতে গিয়ে ডুবে মৃত্যু যুবকের

    0
    132
    ছবি সৌজন্যে : নিজস্ব

    শখের কাকাতুয়াকে বাঁচাতে গিয়ে পুকুরে ডুবে মৃত্যু হয়েছে যুবকের। বৃহস্পতিবার দিনভর তল্লাশির পর সন্ধেয় যুবকের দেহ উদ্ধার হয়।

    পশ্চিম মেদিনীপুরে চন্দ্রকোনার জারা গ্রামে ঘটনার জেরে শোকেয় ছায়া নেমে এসেছে। জানা গিয়েছে শ্রীরাম রুইদাস নামে বছর ৩৫-র যুবক কাকাতুয়ার খাঁচা নিয়ে পুকুরের জলে স্নান করাতে গিয়েছিলেন। তখনই পাখিটি খাচা থেকে বেরিয়ে পুকুরের দিকে চলে যায়। কাকাতুয়াকে ধরতে পুকুরে ঝাঁপ দেয় যুবক। স্থানীয়রা দেখতে পেয়ে যুবককে বাঁচানোর চেষ্টা করলেও ততক্ষণে তলিয়ে যায় শ্রীরাম রুইদাস।

    এরপর দিনভর তল্লাশির পর সন্ধেয় শ্রীরামের দেহ মেলে। বাঁচানো যায়নি তাঁর শখের কাকাতুয়াকেও।