গ্রাম থেকে শহর
News & Much More

25 C
Kolkata
25 C
Kolkata
More
    Home International লস অ্যাঞ্জেলেসে দাবানল : ৬ হাজার কোটি ডলার ক্ষতি

    লস অ্যাঞ্জেলেসে দাবানল : ৬ হাজার কোটি ডলার ক্ষতি

    0
    81
    ছবি  সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল 

    লস অ্যাঞ্জেলেসে ভয়াবহ দাবানলে পুড়ে গেছে হাজারো বাড়ি ও গাড়ি। বলা হচ্ছে এই দাবানল থেকে পাঁচ হাজার ৭০০ কোটি মার্কিন ডলারের ক্ষতি হতে পারে। যা মার্কিন ইতিহাসের অন্যতম বড় অর্থনৈতিক বিপর্যয় হিসেবে বিবেচিত হতে পারে।

    পরিস্থিতি মোকাবিলায় প্রশাসন ও সংশ্লিষ্ট সংস্থাগুলো আরও কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।ভয়াবহ দাবানলে পুড়ছে লস অ্যাঞ্জেলেসের বিস্তীর্ণ এলাকা। এখন পর্যন্ত অন্তত পাঁচজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। দগ্ধ হয়েছেন অনেকে। লস অ্যাঞ্জেলেসের পাঁচটি কাউন্টিতে জ্বলতে থাকা এ দাবানল নিয়ন্ত্রণে হিমশিম খাচ্ছেন দমকলকর্মীরা। দমকা বাতাসে আগুন নেভানোর চেষ্টা ব্যাহত হচ্ছে। বাতাসে আগুন আরও বেড়ে যাচ্ছে। দাবানল এত দ্রুত ছড়িয়ে পড়ছে যে, যতটুকু নেভানো সম্ভব হচ্ছে, একই সময়ে তার চেয়ে অনেক বড় এলাকায় ছড়িয়ে পড়ছে।

    এর মধ্যে দাবানলে পুড়ে ছাই হয়ে গেছে ২৭ হাজার একর জায়গা। এই এলাকার একটি জিনিসও রক্ষা পায়নি। হলিউড হিলসে শুরু হওয়া এই দাবানলের শিকার হয়েছেন সাধারণ মানুষ থেকে শুরু করে হলিউডের নামী-দামী তারকারাও।