গ্রাম থেকে শহর
News & Much More

26 C
Kolkata
26 C
Kolkata
More
    Home National প্রয়াত সঙ্গীত শিল্পী পি জয়চন্দ্রন

    প্রয়াত সঙ্গীত শিল্পী পি জয়চন্দ্রন

    0
    93
    ছবি : সংগৃহীত
    প্রয়াত কিংবদন্তী সঙ্গীত শিল্পী পি জয়চন্দ্রন। কেরলের ত্রিশুরের একটি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন শিল্পী। সেখানেই তাঁর ক্যান্সারের চিকিৎসা চলছিল। মৃত্যুকালে বয়স হয়েছিল ৮০ বছর।
    ছয় দশকেরও বেশি সময়ব্যাপী বর্ণাঢ্য কর্মজীবনে পি জয়চন্দ্রন মালয়ালম, তামিল, তেলেগু, হিন্দি এবং কন্নড়-সহ বিভিন্ন ভাষায় ১৬ হাজারেরও বেশি গান গেয়েছেন। যা সারা দেশের শ্রোতাদের মুগ্ধ করেছে।তাঁর প্রাণময় উপস্থাপনা বিভিন্ন আবেগময় বর্ণ ধারণ করে তাকে দক্ষিণ ভারতীয় সিনেমার বিশেষ করে মালায়ালাম ফিল্ম ইন্ডাস্ট্রির অন্যতম বিখ্যাত কণ্ঠে পরিণত করেছে।
    পি জয়চন্দ্রন সেরা প্লেব্যাক গায়কের জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কার, কেরল রাজ্য চলচ্চিত্র পুরস্কার, তামিলনাড়ু সরকারের কালাইমামানি পুরস্কার, এবং জে সি ড্যানিয়েল পুরস্কার-সহ বেশ কয়েকটি পুরস্কারে সম্মানিত হয়েছেন।