গ্রাম থেকে শহর
News & Much More

33 C
Kolkata
33 C
Kolkata
More
    Home National আহমেদাবাদীরা শান্ত, বিরোধীদের কটাক্ষে মোদী  

    আহমেদাবাদীরা শান্ত, বিরোধীদের কটাক্ষে মোদী  

    0
    149
    ছবি সৌজন্যে : এক্স
    আহমেদাবাদীদের স্বভাবের মধ্যেই একটা শান্তভাবে থাকে। বিরোধীদের কটাক্ষ সামলানো নিয়ে জবাব দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
    এক সাক্ষাৎকারে সোশ্যাল মিডিয়ার রমরমার আগের এবং পরের রাজনীতির ফারাক বুঝিয়েছেন প্রধানমন্ত্রী। একই সঙ্গে, বিরোধীদের কটাক্ষ কীভাবে তিনি সহ্য করেন তার ব্যাখ্যাও দিয়েছেন। প্রধানমন্ত্রী বলেছেন, অনেকেই তাঁকে জিজ্ঞেস করেন, বিরোধীরা তাঁকে এত গালাগালি দেন প্রতি সময়, নানা ধরনের মন্তব্য করেন, সেগুলি তিনি কীভাবে সামলান। এই প্রসঙ্গে তিনি একটি গল্প শুনিয়েছেন।প্রধানমন্ত্রী বলেছেন, আহমেদাবাদের এক ব্যক্তি স্কুটার নিয়ে যাচ্ছিল। তাঁর সঙ্গে অন্য একজনের প্রায় ধাক্কা লাগে। সে তাঁকে সঙ্গে সঙ্গে কুমন্তব্য করা শুরু করল। কিন্তু ওই ব্যক্তি কিছুই বলল না, চুপ করে দাঁড়িয়ে থাকল। ইতিমধ্যে অন্য একটি লোক এসে তাঁকে জিজ্ঞেস করল, কী মশাই, আপনাকে এত কুমন্তব্য আর আপনি কিছুই বলছেন না। পাল্টা লোকটি বলল, তাঁকে দিচ্ছে, কিছু নিয়ে তো চলে যাচ্ছে না।তাঁরা এমনই হন। প্রধানমন্ত্রীর  কথায়, আগের লোকও কুমন্তব্য করবে, পরের লোকও করবে। শুধু রাজনীতি নয়, যে কোনও অফিস বা যে কারও বাড়িতেও এমন ঘটনা অল্প-বিস্তর ঘটে। তাই সেগুলি নিয়ে ভেবে কোনও লাভ নেই। 
    তিনি এখনও পর্যন্ত খারাপ উদ্দেশে কোনও কাজ করেননি। আর এটাও পণ করেছেন যে, পরিশ্রম করতে গিয়ে তিনি কখন পিছু হটবেন না।