গ্রাম থেকে শহর
News & Much More

31 C
Kolkata
31 C
Kolkata
More
    Home National বাড়ির সুইমিং পুলের ধারে আপ বিধায়কের গুলিবিদ্ধ দেহ 

    বাড়ির সুইমিং পুলের ধারে আপ বিধায়কের গুলিবিদ্ধ দেহ 

    0
    146
    ছবি  সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল 
    বাড়ির সুইমিং পুলের ধারে লুধিয়ানার আপ বিধায়ক গুরপ্রীত গোগি বস্সীর গুলিবিদ্ধ দেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। তাঁর মাথায় গুলির ক্ষত ছিল বলে পুলিশ সূত্রে খবর। পাঞ্জাবের লুধিয়ানা পশ্চিম কেন্দ্রের বিধায়ক ছিলেন ৫৮ বছরের গুরপ্রীত।
    শুক্রবার রাতে পরিবারের সদস্যেরাই সুইমিং পুলের ধারে তাঁর রক্তাক্ত দেহ দেখতে পান। তাঁকে উদ্ধার করে দয়ানন্দ মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল রাত ১২টা নাগাদ। সেখানে চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। পাঞ্জাবের আপ সভাপতি শরণপাল সিংহ মক্কড় এবং পুলিশ কমিশনার কুলদীপ সিং চহাল গুরপ্রীতের মৃত্যুর খবর নিশ্চিত করেছেন। গুরপ্রীতের স্ত্রী পুলিশকে জানিয়েছেন, শুক্রবার একটি বৈঠক থেকে রাত করে ফিরেছিলেন তিনি। খাওয়াদাওয়ার পর পুলের ধারে গিয়েছিলেন। সেখানে আচমকা গুলির শব্দ শোনা যায়। গুরপ্রীত আত্মহত্যা করেছেন, না তাঁর হাত থেকে অসাবধানতায় গুলি চলেছে, না এই ঘটনার নেপথ্যে অন্য কোনও কারণ আছে, তা এখনও স্পষ্ট নয়।
    তবে কোনও সম্ভাবনাই উড়িয়ে দিচ্ছে না পুলিশ।২০২২ সালে আপে যোগ দিয়েছিলেন গুরপ্রীত। বিধানসভা নির্বাচনে লুধিয়ানা পশ্চিম থেকে তিনি দু’বারের বিধায়ক ভারতভূষণ আশুকে হারিয়ে দেন।