গ্রাম থেকে শহর
News & Much More

34 C
Kolkata
34 C
Kolkata
More
    Home National গাজিয়াবাদে আত্মহত্যা স্বামীর, দিল্লির রাস্তায় গলায় দড়ি স্ত্রী-র

    গাজিয়াবাদে আত্মহত্যা স্বামীর, দিল্লির রাস্তায় গলায় দড়ি স্ত্রী-র

    0
    131
    ছবি সৌজন্যে : সংগৃহীত
    দাম্পত্য অশান্তির জেরে আত্মঘাতী হয়েছেন স্বামী। সেই খবর শুনে দিল্লির রাস্তায় গলায় দড়ি দিয়ে আত্মঘাতী হয়েছেন স্ত্রীও।
    এই ঘটনায় শোরগোল পড়ে গিয়েছে উত্তরপ্রদেশের গাজিয়াবাদে। পুলিশ সূত্রের খবর, মৃত প্রতাপ চৌহান এবং শিবানী চৌহান। তাঁদের এক বছরের একটি সন্তান রয়েছে। পুলিশ সূত্রে খবর, বিয়ের পর থেকেই ওই দম্পতির মধ্যে অশান্তি লেগেই থাকত। শুক্রবারও একই ঘটনা ঘটেছিল তাঁদের গাজিয়াবাদের লোনি বর্ডার এলাকার বাড়িটিতে। শুক্রবার সন্ধ্যায় প্রতাপের সঙ্গে ঝগড়া করে বাড়ি থেকে বেরিয়ে যান শিবানী। বাড়ি ছাড়ার আগে স্বামীকে বলে যান, তিনি আর ফিরবেন না। এর কিছু ক্ষণ পর যুবকের এক কাকিমা মীরা বাড়িতে ঢুকে দেখেন, গলায় ফাঁস নিয়ে ঝুলছেন প্রতাপ। তাঁর চেঁচামেচিতে প্রতিবেশীরা ছুটে আসেন। খবর দেওয়া হয় পুলিশে। প্রতাপের মৃত্যুসংবাদ দেওয়ার জন্য শিবানীকে ফোন করেন মীরা। কয়েক বার ফোন রিং হয়ে যায়। শেষমেশ ফোন তোলেন শিবানী। তাঁকে প্রতাপের আত্মহত্যার খবর দেন মীরা। তার পরেই ফোনটি কেটে যায়।
    পুলিশ সূত্রের খবর, রাতে উত্তর দিল্লি যাওয়ার রাস্তায় একটি বৈদ্যুতিক খুঁটিতে এক যুবতীর ঝুলন্ত দেহ উদ্ধার করা হয়। দু’টি দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠিয়েছে গাজিয়াবাদের পুলিশ।ঘটনার তদন্তের জন্য ফরেন্সিক দল ডাকা হয়েছে।