
মহিলাদের গর্ভবর্তী করতে পারলেই মিলবে ১০ লক্ষ টাকা নগদ পুরস্কার। কাজের কাজ না হলেও ৫০ থেকে ৫ লক্ষ টাকা পর্যন্ত পাওয়া যাবে। এমনই আজব প্রতারণাচক্রের হদিস পাওয়া গিয়েছে বিহারে।
এই ঘটনায় তিন জনকে গ্রেফতার করেছে পুলিশ। তাদের গ্রেফতার করে ৬টি স্মার্টফোন এবং কিছু নথি উদ্ধার করা হয়েছে। বিহার পুলিশের তরফে জানানো হয়েছে, ধৃত তিন ব্যক্তি প্রিন্স রাজ, ভোলা কুমার, রাজু কুমার অল ইন্ডিয়া প্রেগন্যান্ট জব, প্লেবয় সার্ভিস নামের প্রোগ্রাম চালাত।হোয়াটসঅ্যাপ বা ফোনকলের মাধ্যমে বিভিন্ন জেলা বা রাজ্যের মহিলাদের সঙ্গে যোগাযোগ করত। এই মহিলারা মূলত অনেক বছর চেষ্টা করেও সন্তান নিতে পারেননি। খুঁজে খুঁজে সেইসব মহিলাদের সঙ্গেই যোগাযোগ করত তারা। তারপর তাদের অফার দেওয়া হত গর্ভবতী হওয়ার। একইসঙ্গে ৫ লক্ষ টাকা দেওয়ার প্রতিশ্রুতিও দেওয়া হত। পুলিশি তদন্তে এও উঠে এসেছে, প্রতিশ্রুতি মতো যদি কোনও মহিলা গর্ভবর্তী না হতেন তাহলে ৫ লক্ষ টাকা তো বটেই, আরও ৫০ হাজার টাকা দেওয়ার কথা বলত প্রতারকরা। এই লোভেই আরও বেশি করে মহিলারা তাদের ফাঁদে পড়ত।
পুলিশ জানিয়েছে, ইচ্ছুক মহিদলদের থেকে পরিষেবা পেতে ৫০০ থেকে ২০ হাজার টাকার রেজিস্ট্রেশন ফি নিত প্রতারকরা। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পলিশ।
