
মালদহের হরিশচন্দ্রপুরে বাড়িতে ঢুকে বৃদ্ধ দম্পতিকে কোপানোর অভিযোগে চাঞ্চল্য ছড়িয়েছে। চাঁচল হাসপাতালে নিয়ে গেলে বছর ৭৮-র জসিমউদ্দিন শেখকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা।
স্থানীয়দের অভিযোগ ছোট জামাই হামলা চালিয়ে থাকতে পারেন। মাস ছয়েক আগে বৃদ্ধের ছোট মেয়ের বিয়ে হয়েছিল। কিন্তু অশান্তির কারণে বাপের বাড়ি চলে আসে। সেই রাগেই এই কাণ্ড ঘটিয়ে থাকতে পারে ছোট জামাই। এমনটাই সন্দেহ প্রতিবেশীদের। অন্যদিকে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি রয়েছেন বৃদ্ধের স্ত্রী।
পরিবারের অভিযোগ শুক্রবার রাতে বাড়ির বারান্দায় ঘুমিয়েছিলেন বৃদ্ধ-বৃদ্ধা। তখনই বাড়িতে ঢুকে ঘুমন্ত দম্পতিকে এলোপাথাড়ি কোপানো হয়। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। বৃদ্ধের ছোট মেয়ের জামাইয়ের খোঁজ চলছে।
