গ্রাম থেকে শহর
News & Much More

29 C
Kolkata
29 C
Kolkata
More
    Home National স্কুলে হার্ট অ্যাটাকে মৃত্যু ৮ বছরের পড়ুয়ার

    স্কুলে হার্ট অ্যাটাকে মৃত্যু ৮ বছরের পড়ুয়ার

    0
    196
    ছবি সৌজন্যে : সংগৃহীত
    স্কুলের মধ্যেই মর্মান্তিক মৃত্যু হয়েছে আট বছরের ছাত্রীর। আমেদাবাদের ওই বেসরকারি স্কুলে পৌঁছনোর পরই হঠাৎ অসুস্থ হয়ে পড়ে তৃতীয় শ্রেণির গার্গী তুষার রানপারা।
    তড়িঘড়ি হাসপাতালে নিয়ে গেলে সেখানে তাকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকেরা। সংবাদ সংস্থা জানিয়েছে, কার্ডিয়াক অ্যারেস্টের কারণেই গার্গীর মৃত্যু হয়েছে বলে অনুমান করা হচ্ছে। স্কুলের সিসিটিভি ফুটেজে দেখা গিয়েছে, সিঁড়ি দিয়ে দোতলায় নিজের ক্লাসে যাচ্ছিল সে। তারপরে করিডরের একটি চেয়ারে বসে পড়ে বাচ্চাটি। স্কুল কর্তৃপক্ষ বিবৃতি দিয়ে বলেছে, কিছুক্ষণের মধ্যেই বাচ্চাটি মাটিতে পড়ে যায়। তড়িঘড়ি স্কুলের শিক্ষকরা গিয়ে সিপিআর দিয়ে হাসপাতালে নিয়ে যান।
    বিবৃতিতে আরও বলা হয়েছে, হাসপাতালে যাওয়ার পরেও বেঁচেছিল মেয়েটি। কিন্তু চিকিৎসকরা চেষ্টা করেও তাকে বাঁচাতে পারেনি।