
কলেজ যাওয়ার নাম করে বেরিয়ে নিখোঁজ ইঞ্জিনিয়ারিং ছাত্রীর পচাগলা দেহ মিলেছে ৮ দিন পরে। পরিবারের দাবি নাতনির খোঁজ না পেরে অসুস্থ হয়ে পড়েছিলেন তাঁর দাদু।
দিন কয়েক আগে তার মৃত্যু হয়। রবিবার দামুর শ্রাদ্ধের দিন নাতনির দেহ মিলেছে ফরাক্কার ফিন্ডার ক্যানেলে। জানা গিয়েছে মালদার হরিশচন্দ্রপুর খানার বারদুয়ারি এলাকার বারদুয়ারি এলাকার বাসিন্দা বছর ২০-র দীপ্তি ভগত রবিবার কলেজ যাওয়ার জন্য বাড়ি থেকে বেরিয়েছিলেন। কুলিক ট্রেনে করে যাওয়ার কথা ছিল রামপুরহাটে। সেখান থেকে দুমকায় তাঁর কলেজে যাওয়ার কথা। কিন্তু তারপর থেকে আর কোনও খোঁজ মেলেনি। পুলিশে অভিযোগ জানানোর পর তদন্তে নেমে পুলিশ ফরাক্কা স্টেশনে সিসিটিভি ফুটেজে ওই ছাত্রীকে ট্রেন থেকে নামতে দেখা গিয়েছিল। এনটিপিসি নেতাজি সেতু থেকে উদ্ধার হয় তার ব্যাগ এবং মোবাইল। কিন্তু তারপর আর খোঁজ মেলেনি।
পরিবারের দাবি শুক্রবার হঠাৎ করেই একটি অচেনা নম্বর থেকে ২ লাখ টাকা দাবি করে যেগন আসে। এরপরেই শনিবার ফরাক্কার শঙ্করপুর ঘাট থেকে দেহ উদ্ধার হয়। কি কারণে ফরাত্তায় নেমেছিল ওই ছাত্রী তা স্পষ্ট নয়।
