গ্রাম থেকে শহর
News & Much More

31 C
Kolkata
31 C
Kolkata
More
    Home National বেকারদের মাসিক ৮৫০০ টাকা, দিল্লির জিততে ‘কল্পতরু’ কংগ্রেস

    বেকারদের মাসিক ৮৫০০ টাকা, দিল্লির জিততে ‘কল্পতরু’ কংগ্রেস

    0
    114
    ছবি সৌজন্যে : এক্স
    দিল্লি বিধানসভায় জয়লাভ করলেই প্রত্যেকে যুবককে মাসে ৮ হাজার ৫০০ টাকা ভাতা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে কংগ্রেস।
    শচীন পাইলট বলেছেন, আগামী ৫ ফেব্রুয়ারি দিল্লিতে নয়া সরকার গঠিত হতে চলেছে এবং সেই লক্ষ্যে কংগ্রেসের তরফে দিল্লির যুব সম্প্রদায়ের জন্য নয়া উপহার আনা হচ্ছে। কংগ্রেস ক্ষমতায় এসেই দিল্লির প্রতিটি বেকার যুবককে মাসে ৮ হাজার ৫০০ টাকা করে আর্থিক সাহায্য করেছে। শিক্ষিত অথচ এক বছর ধরে বেকার এমন যুবকরা এই প্রকল্পের আওতায় পড়বেন।
    এটা শুধু আর্থিক সাহায্য নয়, যে ক্ষেত্রে তাঁরা প্রশিক্ষিত সেই সব ক্ষেত্রে তাঁদের নিয়োগ করার চেষ্টা করবে কংগ্রেস সরকার। সম্প্রতি দিল্লির মহিলাদের জন্য পেয়ারি দিদি প্রকল্পের ঘোষণার করেছে কংগ্রেস।