গ্রাম থেকে শহর
News & Much More

24 C
Kolkata
24 C
Kolkata
More
    Home South 24 Pgs কড়া নিরাপত্তায় সাগরে পূণ্যস্নান

    কড়া নিরাপত্তায় সাগরে পূণ্যস্নান

    0
    159
    ছবি সৌজন্যে : নিজস্ব

    গঙ্গা আরতির মধ্যে দিয়ে শুরু হয়েছে গঙ্গাসাগর মেলা। ঠান্ডাকে উপেক্ষা করেই সোমবার ভোরের আলো ফোটার আগে থেকে পুণ্যার্থীরা পিতৃপুরুষের উদেশ্যে তর্পণ সেরেছেন। সাগরের ৬টি স্নানঘাটেই চলছে পূণ্যস্নান।

    সাগরতটে চলেছে গঙ্গাবন্দনা। কেউ কেউ প্রদীপ জ্বালিয়ে আরতিও করছেন। প্রদীপের নিয়ন আলো, ধূপ, ধুনোর গন্ধে সাগরমেলা পরিপূর্ণ।সোমবার সকাল থেকেই সাগরস্নানের পর কপিলমুনি মন্দিরের সামনে পুণ্যার্থীদের লম্বা লাইন দেখা গিয়েছে। গোটা সাগরতট কড়া নিরাপত্তার চাদড়ে মুড়ে ফেলা হয়েছে। গোটা মেলা চত্বরে রয়েছে প্রচুর পুলিশ কর্মী, ডিএসপি পদমর্যাদার অফিসার, রয়েছেন এসপি ও অ্যাডিশনাল এসপি র‌্যাঙ্কের অফিসার, ডিআইজি, পাশাপাশি পুণ্যার্থীরা যে চারটি পয়েন্ট দিয়ে গঙ্গাসাগরের এসে পৌছাবে সেখানে ইন্ডিয়ার সিভিল ডিফেন্স এর দায়িত্বপ্রাপ্ত অফিসারদের রাখা হয়েছে।

    গোটা এলাকায় ১১৫০ টি সিসিটিভি ক্যামেরা, ২৩ টি ড্রোন ক্যামেরা মাধ্যমে প্রতিনিয়ত গঙ্গাসাগরের সুন্দরবন পুলিশ ডিস্ট্রিক্টের মেগা কন্ট্রোল রুম থেকে চলছে নজরদারি। পাশাপাশি বোম স্কোয়াড থেকে শুরু করে অ্যান্টি ক্রাইম পেট্রলিং টিমও তৈরি করা হয়েছে।