গ্রাম থেকে শহর
News & Much More

35 C
Kolkata
35 C
Kolkata
More
    Home Sports আইপিএল এক সপ্তাহ পেছালো

    আইপিএল এক সপ্তাহ পেছালো

    0
    134
    ছবি  সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল 

    ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের,আইপিএল-র সময়সূচিতে পরিবর্তন এনেছে ভারতীয় ক্রিকেট বোর্ড ,বিসিসিআই। চলতি বছরের আইপিএল আসর শুরুর কথা ছিল ১৪ মার্চ।এখন খবর,পরিবর্তিত সূচিতে এক সপ্তাহ পিছিয়ে শুরু হবে ২১ মার্চ।

    জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি লিগটির ১৮তম আসরের ফাইনাল হবে ২৫ মে। বিসিসিআইয়ের বিশেষ সাধারণ সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।লাহোর অথবা দুবাইয়ে আইসিসি চ্যাম্পিয়নস ট্রফির ফাইনাল হবে ৯ মার্চ।চ্যাম্পিয়নস ট্রফি শেষ হওয়ার পাঁচ দিনের মধ্যে আইপিএল শুরু হলে কিছুটা তাড়াহুড়ো হয়ে যেত বলে মনে হয়েছে টুর্নামেন্টের পরিচালনা পরিষদের।এ কারণে তারা চেয়েছে চ্যাম্পিয়নস ট্রফির শেষ ও আইপিএল শুরুর মধ্যে যেন দুই সপ্তাহের কাছাকাছি ব্যবধান থাকে।আইপিএলে বর্তমান চ্যাম্পিয়নদের মাঠে পরবর্তী আসরের উদ্বোধনী ম্যাচ হওয়াকে রীতিই বলা যায়।এবারও সেটির ব্যতিক্রম হচ্ছে না। গত আসরের চ্যাম্পিয়ন কলকাতা নাইট রাইডার্সের মাঠ ইডেন গার্ডেনে হবে উদ্বোধনী ম্যাচ।

    দ্বিতীয় কোয়ালিফায়ার ও ফাইনালও হওয়ার কথা ইডেন গার্ডেনে।গত আসরের রানার্সআপ সানরাইজার্স হায়দরাবাদের মাঠ রাজীব গান্ধী স্টেডিয়ামে হবে প্রথম কোয়ালিফায়ার ও এলিমিনেটর।