দাবানলে ঘরহারাদের জন্য বাড়ি খুলে দিলেন জোলি

0
179
ছবি  সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল 

লস অ্যাঞ্জেলেসের ইতিহাসের ভয়াবহতম দাবানলে পুরো এলাকা ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। দাবানলে ক্ষতিগ্রস্ত হয়েছে দু’ হাজারের বেশি বসতবাড়ি, বাস্তুচ্যুত হয়েছেন লাখের বেশি বাসিন্দা।

এমন প্রাকৃতিক দুর্যোগে যে যার সাধ্যমতো বিপদগ্রস্তদের পাশে দাঁড়াতে এগিয়ে এসেছেন। এর মধ্যে নিজের বাড়ির দরজা খুলে দিয়েছেন হলিউড তারকা অ্যাঞ্জেলিনা জোলি।রিপোর্ট অনুসারে, লস অ্যাঞ্জেলেসের গৃহহারা বন্ধুদের জন্য বাড়ির দরজা খুলে রেখেছেন অভিনেত্রী।জোলির ঘনিষ্ঠরা বলেছেন, যারা তাদের বাড়ি-ঘর হারিয়েছেন বা আগুনে ক্ষতিগ্রস্ত হয়েছেন, তাদের জন্য আবেগাপ্লুত অ্যাঞ্জি। তিনি সাহায্য করার জন্য যথাসাধ্য চেষ্টা করছেন, এমনকি যাদেরকে সরিয়ে নিতে বাধ্য করা হয়েছিল,এমন বন্ধুদের জন্য তার বাড়ির দরজা খুলে দিয়েছেন।অ্যাঞ্জেলিনা জোলির মতো অন্যান্য তারকারাও দাবানলে ক্ষতিগ্রস্তদের সাহায্যে হাত বাড়িয়ে দিয়েছেন।এদিকে,অভিনেত্রী হ্যালি বেরি তার এক ইনস্টাগ্রাম পোস্টে জানিয়েছেন,দাবানলে বিপদগ্রস্তদের মৌলিক চাহিদা পূরণে সেনিটারি ক্লোজেট বিতরণ করেছেন তিনি। ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়িয়েছেন মেগান মার্কেল ও প্রিন্স হ্যারিও। লস অ্যাঞ্জেলেস থেকে বাস্তুচ্যুত প্রিয়জনদের জন্য তারা নিজেদের বাড়ি খুলে দিয়েছেন।প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্তদের সাহায্যের জন্য ১ মিলিয়ন ডলার অনুদান দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন জেমি লি কার্টিস ও ক্রিস্টোফার গেস্ট।কেউ কেউ নিত্যপ্রয়োজনীয় সামগ্রীর পাশাপাশি খাদ্য সাহায্য দিয়েও পাশে দাঁড়িয়েছেন।ওয়ার্ল্ড সেন্ট্রাল কিচেনের প্রতিষ্ঠাতা শেফ জোসে আন্দ্রেসের সঙ্গে দেখা গেছে বেন অ্যাফ্লেকের প্রাক্তন স্ত্রী জেনিফার গার্নারকে। ক্ষতিগ্রস্তদের খাদ্য সাহায্য দিচ্ছেন তিনি।

এছাড়া লস অ্যাঞ্জেলেসে দাবানলে ক্ষতিগ্রস্তদের জন্য ১৮০ কোটি টাকা অনুদান দেওয়ার ঘোষণা করেছে ওয়াল্ট ডিজনি। এ অনুদান যাচ্ছে অগ্নিনির্বাপক বিভাগের ফাউন্ডেশন ও আঞ্চলিক ফুড ব্যাংকসহ অন্যান্য সংস্থায়।