গ্রাম থেকে শহর
News & Much More

31 C
Kolkata
31 C
Kolkata
More
    Home International অরুণাচল সীমান্তের অদূরে হামলা জুন্টার, সতর্ক ভারত

    অরুণাচল সীমান্তের অদূরে হামলা জুন্টার, সতর্ক ভারত

    0
    161
    ছবি সৌজন্যে : এক্স
    এবার অরুণাচল প্রদেশ সীমান্তের অদূরে মায়ানমারের বিদ্রোহী গোষ্ঠীর ডেরায় বিমান হামলা চালিয়েছে শাসক জুন্টা বাহিনী।এই পরিস্থিতিতে ভারতীয় সেনার প্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদী বলেছেন, মায়ানমার পরিস্থিতির দিকে সেনা নজর রাখছে।
    কাচিন প্রদেশে আর সশস্ত্র বিদ্রোহী বাহিনী কাচিন ইন্ডিপেনডেন্স আর্মির ডেরায় ধারাবাহিক বিমানহানায় অন্তত ১৫ জন গ্রামবাসীর মৃত্যু হয়েছে এবং ১০ জন গুরুতর আহত হয়েছেন বলে মায়ানমারের গণতন্ত্রপন্থী নেত্রী আউং সান সু চির সমর্থক স্বঘোষিত ন্যাশনাল ইউনিটি গভর্নমেন্ট নিয়ন্ত্রিত সংবাদমাধ্যম দ্য ইরাওয়াদি জানিয়েছে। সান লুন এলাকায় বিরোধীদের নিয়ন্ত্রিত একটি সোনার খনি নিশানা করে ওই হামলা চালাতে হয়েছে বলে খবর। কেআইএর মুখপাত্র কর্নেল নাও বু বলেছেন, হতাহতেরা সকলেই সাধারণ গ্রামবাসী। মায়ানমারের উত্তরতম প্রদেশ কাচিনের সঙ্গে অরুণাচল প্রদেশের পাশাপাশি চিনের ইউনান প্রদেশ এবং চিন অধিকৃত তিব্বতের সীমান্ত রয়েছে।
    ফলে স্পর্শকাতর এই এলাকায় সংঘর্ষ ছড়ানোর উদ্বিগ্ন দিল্লি।  প্রসঙ্গত, এর আগে চলতি বছরের প্রথমে জুন্টার বিমানহানা অন্তত ৪০ জন গ্রামবাসী নিহত হয়েছিলেন আরাকান আর্মি নিয়ন্ত্রিত রাখাইন প্রদেশে।