গ্রাম থেকে শহর
News & Much More

33 C
Kolkata
33 C
Kolkata
More
    Home National চার সন্তানে ১ লাখ, বিতর্কে সরকারি বোর্ড প্রধান

    চার সন্তানে ১ লাখ, বিতর্কে সরকারি বোর্ড প্রধান

    0
    125
    ছবি সৌজন্যে : এক্স
    ব্রাহ্মণ দম্পতিদের ৪ সন্তানের হলেই পাবেন ১ লাখ টাকা পুরস্কার।এমনই ঘোষণা করে বিতর্কে জড়িয়েছেন মধ্যপ্রদেশ সরকারি বোর্ডের প্রধান পণ্ডিত বিষ্ণু রাজোরিয়া।
    পরশুরাম কল্যাণ বোর্ডের সভাপতি পদটি মন্ত্রীপদের সমান। তাঁর দায়িত্বজ্ঞানহীন মন্তব্যের নিশানা করেছেন বিরোধীরা। বিষ্ণু রাজোরিয়ার বক্তব্য, তিনি তরুণদের প্রতি আশাবাদী, প্রবীণদের নিয়ে ভাবেন না। ভবিষ্যৎ প্রজন্মকে রক্ষা করার দায়িত্ব তাদের উপরেই। তরুণরা একটি সন্তানে সন্তুষ্ট হচ্ছেন। এটাই সমস্যার।তিনি অনুরোধ করছেন কম করে চারটি সন্তান করুন।এখানেই না থেমে বিষ্ণু রাজোরিয়া ঘোষণা করেছেন, যে দম্পতির চার সন্তান হবে তাদের ১ লাখ টাকা পুরস্কার দেবে পরশুরাম বোর্ড। তিনি বোর্ডের সভাপতি থাকেন বা না থাকেন, এই পুরস্কার দেওয়া হবে। ছাত্রদের পড়াশোনার খরচের কথা মাথায় রেখেও তিনি বলেছেন, কোনওভাবে ম্যানেজ করুন।
    কিন্তু সন্তান জন্ম দিতে পিছপা হবেন না। নয়তো দেশে পাষণ্ডের সংখ্যা বাড়বে। এরপরে তাঁর মন্তব্যে বিতর্ক শুরু হলে বিষ্ণু রাজোরিয়া দাবি করেছেন, সরকারি তরফে নয়, ব্যক্তিগত ঘোষণা করেছেন তিনি।