নিজেকে মারতে ‘সুপারি’ অ্যাঞ্জেলিনার

0
150
ছবি সৌজন্যে : এক্স

প্রতিহিংসা, শত্রুতা কিংবা পারস্পরিক বিবাদের জেরে পৃথিবী থেকে কাউকে থেকে চিরতরে সরিয়ে দিতে কিলার ভাড়া করার ঘটনা বহুল পরিচিত। বইয়ের পাতা,পর্দা থেকে বাস্তব,এমন ঘটনা শিরোনামে থাকে প্রায়শই।

কিন্তু নিজেকে মেরে ফেলার জন্য পেশাদার কিলারকে টাকা দেওয়ার কথা শুনে হোঁচট বিষম খাওয়া অস্বাভাবিক নয়।তবে, এমনই এক কাণ্ড ঘটিয়েছিলেন হলিউড ডিভা অ্যাঞ্জেলিনা জোলি।হলিউডে এই ঘটনা হিটম্যান সাগা বলে পরিচিত। ২২ বছর বয়সে নিজেকে খুন করানোর জন্য ভাড়াটে খুনিকে টাকা দিয়েছিলেন অ্যাঞ্জেলিনা।সেই সময় মারাত্মক অবসাদে ডুবেছিলেন অ্যাঞ্জেলিনা।সারাক্ষণ নিজেকে শেষ করে দেওয়ার কথা ভাবতেন তিনি। কিন্তু পাশাপাশি অন্য এক ভাবনাও তার মনে জাঁকিয়ে বসেছিল। এক ইন্টারভিউয়ে তিনি বলেছিলেন, মরে যেতে চাইতেন।কিন্তু তাঁর মনে হতো যদি নিজেকে শেষ করে দেন, তাহলে তাঁর মা কিংবা কাছের মানুষদের মনে হত যে তারা তাঁর জন্য যথেষ্ট নয়। অ্যাঞ্জেলিনা জোলি, তাঁদের মনে কষ্ট দিতে চাননি। তাই এমন একটি পরিকল্পনা করেছিলেন, যাতে তাঁর মৃত্যুর পর বাকিদের মনে হয় যেন তিনি খুন হয়েছেন।অ্যাঞ্জেলিনা অবশ্য পরে এই সাপও মরবে, লাঠিও ভাঙবে স্ট্র্যাটেজি থেকে নিজেকে সরিয়ে এনেছিলেন।এ প্রসঙ্গে পরে অ্যাঞ্জেলিনার বক্তব্য ছিল, তিনি তাঁর জীবন নিয়ে একটা খেলায় মেতে ছিলেন।

নিজেকে নিজে মৃত্যুর মুখে ঠেলে দিয়েছিলেন। তবে হলিউড ডিভা অ্যাঞ্জেলিনা জোলি ঈশ্বরের কাছে কৃতজ্ঞ যে তাঁর মন থেকে এই ভাবনা মুছে দিয়েছিলেন।