
জাতীয় স্তরের নির্বাচনের জন্য ইন্ডিয়া জোট তৈরি হয়েছিল। আপ-তৃণমূল কংগ্রেস-এনসির বিদ্রোহের মধ্যে মন্তব্য করেছেন এনসিপি সুপ্রিমো শরদ পাওয়ার।যা ইন্ডিয়া জোটের ভাঙনে কার্যত সিলমোহর দিয়েছে বলে মনে করছেন একাংশ।
দিল্লি বিধানসভা নির্বাচনের আবহে ইন্ডিয়া জোটের ভবিষ্যৎ প্রশ্নের মুখে। জোটের একাধিক নেতা কংগ্রেসের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলছিলেন। এসবের মধ্যে শিবসেনার উদ্ধব ঠাকরে শিবির ঘোষণা করে দিয়েছে, মহারাষ্ট্রের স্থানীয় নির্বাচনে একা লড়বে তাঁরা। এনসিপির শরদ পাওয়ারের শিবিরের তরফেও একই ইঙ্গিত দেওয়া হয়েছে।শরদ পাওয়ার বলেছেন, আগামী ৮-১০ দিনের মধ্যেই মহারাষ্ট্রের মহা বিকাশ আঘাড়ির শরিকরা বৈঠক করবেন। সেখানেই ঠিক হবে আসন্ন স্থানীয় নির্বাচনে একা লড়াই করা হবে নাকি আলাদা লড়াই করা হবে। তবে তাঁর স্পষ্ট কথা, ইন্ডিয়া জোট তৈরি হয়েছিল জাতীয় নির্বাচনকে মাথায় রেখে। স্থানীয় নির্বাচনে একসঙ্গে লড়াই করার কোনও আলোচনা হয়নি।
তাদের শরিকদের মধ্যে আলোচনা হয়েছে। দ্রুত এই নিয়ে বৈঠক ডাকা হবে।পাশাপাশি দিল্লি নির্বাচনে অরবিন্দ কেজরিওয়ালকে সমর্থনের বার্তা দিয়েছেন তিনি।







