গ্রাম থেকে শহর
News & Much More

23 C
Kolkata
23 C
Kolkata
More
    Home Sports এগিয়েও জয় পেল না ম্যান সিটি

    এগিয়েও জয় পেল না ম্যান সিটি

    0
    148
    ছবি সৌজন্যে : এক্স

    প্রতিপক্ষের প্রবল প্রতিরোধ ভাঙতে পারল ম্যানচেস্টার সিটি। ফিল ফোডেনের জোড়া গোলে জয়ের গন্ধও পাচ্ছিল দলটি। কিন্তু এরপরই সব এলোমেলো হয়ে গিয়েছে।

    শেষ দিকে দুর্দান্তভাবে ঘুরে দাঁড়িয়ে লিগ চ্যাম্পিয়নদের রুখে দিয়েছে ব্রেন্টফোর্ড। প্রতিপক্ষের মাঠে গোলশূন্য প্রথমার্ধের পর ফোডেনের নৈপুণ্যে দু’ গোলে এগিয়ে যায় সিটি। এরপর ইয়োয়ান মুসা ব্যবধান কমানোর পর ক্রিস্টিয়ানের গোলে ২-২ সমতায় শেষ হয় ম্যাচ।২১ ম্যাচে ১০ জয় ও ৫ ড্রয়ে ৩৫ পয়েন্ট নিয়ে প্রিমিয়ার লিগের টেবিলে ষষ্ঠ স্থানেই আছে সিটি। ২৮ পয়েন্ট নিয়ে ১০ নম্বরে ব্রেন্টফোর্ড।জমজমাট লড়াইয়ের আভাস মেলে শুরুতেই। ২৭ মিনিটে গোলও পেতে পারত সিটি। মাথেউস নুনেস ডি-বক্সে ঢুকে একজনকে কাটিয়ে শট নিতে মুহূর্ত দেরি করেন এবং সেই সুযোগে ক্লিয়ার করে ব্রেন্টফোর্ড। পরের মিনিটে মাতেও কোভাসিচের শট জটলার মধ্যে দিয়ে অল্পের জন্য লক্ষ্যভ্রষ্ট হয়। ৩৮ মিনিটে পাল্টা আক্রমণে আবারও ভীতি ছড়ায় চ্যাম্পিয়নরা,কিন্তু হতাশ করেন আর্লিং হলান্ড। কেভিন ডে ব্রুইনের পাস ধরে নরওয়ের স্ট্রাইকারের নেওয়া দুর্বল শট অনায়াসে আটকান গোলরক্ষক।বিরতির পর দ্বিতীয় মিনিটে বিপদে পড়তে পারত সিটি। তবে ন্যাথান কলিন্সের হেড অল্পের জন্য লক্ষ্যভ্রষ্ট হলে বেঁচে যায় তারা। খানিক বাদে পরপর দু’ মিনিটে পরিষ্কার দুটো সুযোগ হারায় সফরকারীরা। সাভিনিয়োর শট পোস্টে বাধা পাওয়ার পর ছ’ গজ বক্সের মুখ থেকে হলান্ডের সোজাসুজি হেড সহজে রুখে দেন গোলরক্ষক।দীর্ঘ প্রচেষ্টার পর ৬৬ মিনিটে দারুণ নৈপুণ্যে ডেডলক ভাঙেন ফোডেন।

    ডান দিক থেকে ডে ব্রুইনের বক্সে বাড়ানো ক্রসে শূন্যে লাফিয়ে আলতো এক টোকায় বল জালে পাঠান ইংলিশ মিডফিল্ডার। ৭৮ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন ফোডেন। সাভিনিয়োর কোনাকুনি শট গোলরক্ষকের গায়ে লেগে ফেরার পর জোরাল পাল্টা শটে গোলটি করেন তিনি।