গ্রাম থেকে শহর
News & Much More

33.7 C
Kolkata
33.7 C
Kolkata
More
    Home National ইডি-কেন্দ্রকে ভর্ৎসনা সুপ্রিম কোর্টের 

    ইডি-কেন্দ্রকে ভর্ৎসনা সুপ্রিম কোর্টের 

    0
    117
    ছবি সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল

    আর্থিক বেনিয়মের মামলায় অভিযুক্তের জামিন ঠেকাতে গিয়ে সুপ্রিম কোর্টে ভর্ৎসনার মুখে পড়েছে ইডি এবং কেন্দ্রীয় সরকার। শীর্ষ আদালত মনে করছে, আর্থিক বেনিয়মের মামলায় যেন তেন প্রকারে অভিযুক্তের জামিন আটকানোর চেষ্টা করে ইডি এবং কেন্দ্র।

    এমনকি জামিনের বিরোধিতা করতে গিয়ে এমন কিছু কথাও বলা হয় যা আর্থিক তছরুপ দমন আইন-এর পরিপন্থী। সুপ্রিম কোর্ট জানিয়েছে, সরকারকে দেখে মনে হয় যেন তারা বিশ্বাস করে পরিস্থিতি যাই হোক না কেন, ধৃতের কোনও ভাবেই জামিন পাওয়া উচিত নয়। আর্থিক বেনিয়মের মামলায় ইডির হাতে গ্রেফতার এক অভিযুক্তের জামিনের আর্জির শুনানি চলছিল শীর্ষ আদালতের বিচারপতি অভয় এস ওকা এবং বিচারপতি উজ্জ্বল ভূঁঞার বেঞ্চে। ওই মামলার শুনানির সময়েই কেন্দ্র এবং ইডির ভূমিকায় অসন্তোষ প্রকাশ করেছে আদালত। দুই বিচারপতির বেঞ্চের প্রশ্ন, কেন্দ্রের আইনজীবী যদি আইনের ধারার বিষয়ে ওয়াকিবহাল না থাকেন, তাহলে তিনি সওয়াল করেন কেন। সলিসিটর জেনারেল তুষার মেহতা জানান, কোথাও কোনও যোগাযোগের অভাব ছিল। সেই কারণেই এই পরিস্থিতি তৈরি হয়েছে।

    যদিও আদালতের বক্তব্য, যদি কেন্দ্রের সওয়াল তাদের আইনেরই পরিপন্থী হয়, তা হলে যোগাযোগের অভাবের প্রশ্নই ওঠে না। কেন্দ্রের এই ধরনের পরিপন্থী সওয়াল বরদাস্ত করা হবে না বলেও জানিয়েছে আদালত।