গ্রাম থেকে শহর
News & Much More

33.7 C
Kolkata
33.7 C
Kolkata
More
    Home International ২০২৬-এ শেষ হবে বাংলাদেশের সংস্কার 

    ২০২৬-এ শেষ হবে বাংলাদেশের সংস্কার 

    0
    124
    ছবি সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল
    বাংলাদেশে প্রত্যাশিত সংস্কার শেষ করতে ২০২৬ সাল পর্যন্ত সময় লাগতে পারে। এমনটাই জানিয়েছেন আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল।
    তিনি বলেছেন, সংবিধান সংস্কার কমিশনগুলোর থেকে প্রাপ্ত সুপারিশগুলো নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করবে অন্তর্বর্তীকালীন সরকার।আলোচনার জন্য অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে জাতীয় ঐকমত্যে কমিশন গঠন করা হয়েছে।প্রত্যাশিত সংস্কার শেষ করতে আগামী বছরের জুন মাস পর্যন্ত সময় লাগতে পারে। অন্যদিকে আগামী নির্বাচনে আওয়ামী লীগ অংশগ্রহণ করতে পারবে কিনা প্রশ্নের জবাবে ড. আসিফ নজরুল বলেছেন, জুলাইয়ে সংঘটিত বিচার প্রক্রিয়ার দিকে তাকিয়ে আছেন তাঁরা।
    রায়ে অপরাধের সঙ্গে কোনও দলের যোগ পাওয়া গেলে তা বহু সিদ্ধান্ত নেওয়ার সুযোগ পাওয়া যাবে। তবে কোনও দলকে আগে থেকে সরকার নিষিদ্ধ করবে না বলে জানিয়েছেন তিনি।