গ্রাম থেকে শহর
News & Much More

28 C
Kolkata
28 C
Kolkata
More
    Home Sports টটেনহ্যামকে হারিয়ে ইপিএলের দুইয়ে আর্সেনাল

    টটেনহ্যামকে হারিয়ে ইপিএলের দুইয়ে আর্সেনাল

    0
    102
    ছবি সৌজন্যে : এক্স

    ইংলিশ প্রিমিয়ার লিগ ,ইপিএল চ্যাম্পিয়নশিপ দৌড়ে লিভারপুলের নিকট প্রতিদ্বন্দ্বী হওয়ার জন্য আর্সেনালের জন্য টটেনহ্যামের বিপক্ষে ম্যাচটা খুবই গুরুত্বপূর্ণ ছিল। সেই পরীক্ষায় উতরে গেছেন কোচ মিকেল আর্তেতা।

    ঘরে মাঠে টটেনহ্যামকে ২-১ ব্যবধানে হারিয়েছে গানাররা। প্রথমার্ধেই তিনটি গোল হয়েছে। প্রথম লিড পায় সফরকারী দল। সন হিয়ং মিনের গোলে এগিয়ে যায় আর্সেনাল। এরপর ৪ মিনিটের ব্যবধানে দু’ গোলে জয় নিশ্চিত করে মিকেল আর্তেতার প্লেয়াররা।

    ৪০ মিনিটে আত্মঘাতী গোলে সমতায় ফেরে দলটি। ৪৪ মিনিটে লিয়ান্দ্রো ত্রোসার্ডের গোলটিই ম্যাচের শেষ গোল।লিগে আর্সেনালের পরের তিন প্রতিপক্ষ অ্যাস্টন ভিলা, উলভস ও ম্যানচেস্টার সিটি।