
মিড ডে মিলে দুর্নীতিতে যুক্ত মুর্শিদাবাদের জেলাশাসক। সাংবাদিক বৈঠকে রীতিমত তথ্য দিয়ে অভিযোগ করেছেন সুকান্ত মজুমদার।
রাজ্য বিজেপি সভাপতি তথা কেন্দ্রীয় প্রতিমন্ত্রীর অভিযোগ টেন্ডার ছাড়াই একটি নির্দিষ্ট সংস্থাকে বরাত দেওয়া হয়েছে। তাঁর দাবি জেলাশাসক শুধুমাত্র একটি সংস্থার কাছ থেকেই কোটেশন নিয়েই ৫ কোটি টাকার বরাত দিয়েছেন। অথচ রাজ্য সরকারের তরফে মুখ্যসচিবের নির্দেশ রয়েছে টেন্ডার ভ্যালু ১ লাখের বেশি হলে ই টেন্ডার করতে হবে। সুকান্ত মজুমদার আরও বলেছেন মুর্শিদাবাদে মিড মিল রান্না করতে গিয়ে প্রেসার কুকার বিস্ফোরণের ঘটনাও ঘটেছে।
বিষয়টি নিয়ে দিল্লিতে দরবার করবেন বলে জানিয়েছেন সুকান্ত মজুমদার। যেহেতু এই ফান্ডের একটা অংশের টাকা কেন্দ্র দেয়। তাই এই টাকা কোনওভাবেই লুঠ হতে দেবেন না।
