গ্রাম থেকে শহর
News & Much More

36 C
Kolkata
36 C
Kolkata
More
    Home National অষ্টম পে কমিশন গঠনে ছাড়পত্র কেন্দ্রের 

    অষ্টম পে কমিশন গঠনে ছাড়পত্র কেন্দ্রের 

    0
    128
    ছবি : সংগৃহীত

    কেন্দ্রীয় সরকারি কর্মীদের জন্য অষ্টম পে কমিশন গঠনের অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। বৃহস্পতিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে বৈঠকে বসে কেন্দ্রীয় মন্ত্রিসভা।তারপরেই কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব জানিয়েছেন, সপ্তম পে কমিশনের মেয়াদ ছিল ২০১৬ সাল থেকে ২০২৬ সাল পর্যন্ত।

    ২০২৭ সাল থেকে কেন্দ্রীয় সরকারি কর্মীরা কী হারে বেতন, পেনশন, ভাতা এবং অন্য সুযোগ-সুবিধা পাবেন তা ঠিক করতে ৮ম পে কমিশন গড়ার অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।কমিশনের চেয়ারম্য়ান ও অন্য দুই সদস্যকে খুব শীঘ্রই নিযুক্ত করা হবে।প্রতি দশ বছর অন্তর পে কমিশন গঠন করে কেন্দ্রীয় সরকার। এছাড়া, পে কমিশনের সুপারিশ অনুযায়ী বছরে দু’বার মূল বেতনের সঙ্গে মহার্ঘ ভাতা বা ডিএ বাড়ায় কেন্দ্রীয় সরকার। মূলত মুদ্রাস্ফীতির উপর ভিত্তি করেই কর্মচারিদের বেতন কাঠামো ঠিক করা হয়। ২০১৪ সালের ২৮ ফেব্রুয়ারি ৭ম পে কমিশন গঠিত হয়েছিল প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের আমলে।

    কমিশনের সুপারিশ কার্যকর হয় ২০১৬ সালের ১ জানুয়ারি থেকে।এবার ৮ম পে কমিশনের সুপারিশের দিকে তাকিয়ে রয়েছেন কেন্দ্রীয় সরকারের প্রায় এক কোটি কর্মী ও পেনশন প্রাপক।