গ্রাম থেকে শহর
News & Much More

35 C
Kolkata
35 C
Kolkata
More
    Home National ওড়িশার সিমিলিপালে হত কালো বাঘ, ধৃত ৪

    ওড়িশার সিমিলিপালে হত কালো বাঘ, ধৃত ৪

    0
    98
    ছবি : সংগৃহীত
    আবারও ওড়িশায় সিমিলিপাল ব্যাঘ্রপ্রকল্পে চোরাশিকারিদের হানাতে মৃত্যু হয়েছে বিরল কালো বাঘের।বনকর্মীরা অভিযান চালিয়ে জঙ্গল লাগোয়া উদালা থানার তেন্তলা এবং বারিপদার বালিঘাট এলাকা থেকে দু’জন করে চোরাশিকারিকে গ্রেফতার করেছে।
    উদ্ধার করেছে হত কালো বাঘের চামড়া এবং অন্যান্য দেহাংশ। সিমিলিপাল ব্যাঘ্রপ্রকল্পের সহকারী ক্ষেত্র অধিকর্তা সম্রাট গৌড়া জানিয়েছেন, চামড়া, নখ, দাঁত ও অন্য দেহাংশের জন্য বাঘটিতে মেরেছে চোরাশিকারিরা। ধৃতদের সঙ্গে বড় কোনও চক্রের যোগাযোগ আছে কিনা, তা জানতে শুরু হয়েছে তদন্ত।বাঘ সংরক্ষণে দেশের সর্বোচ্চ সংস্থা এনটিসিএ-র কাছে এ বিষয়ে রিপোর্টও পাঠিয়েছেন সিমিলিপাল কর্তৃপক্ষ।  ডিসেম্বরে সিমিলিপাল থেকেই বিবাগী হয়েছিল বাঘিনি জিনত। চলে এসেছিল পশ্চিমবঙ্গে।
    মহারাষ্ট্রের তাডোবা-আন্ধেরি ব্যাঘ্রপ্রকল্প থেকে আনা আরও এক বাঘিনি যমুনাও একই সময় ময়ূরভঞ্জের সিমিলিপাল ছেড়ে পাড়ি দিয়েছিল বালেশ্বর জেলার কুলডিহা অভয়ারণ্যে। এরপরেই বিরল কালো বাঘিনি চোরাশিকারের ঘটনায় আবার প্রশ্নের মুখে পড়েছে সিমিলিপালের নিরাপত্তা।