গ্রাম থেকে শহর
News & Much More

35 C
Kolkata
35 C
Kolkata
More
    Home National দিল্লিতে ৫০০ টাকায় গ্যাস, প্রতিশ্রুতি কংগ্রেসের 

    দিল্লিতে ৫০০ টাকায় গ্যাস, প্রতিশ্রুতি কংগ্রেসের 

    0
    113
    ছবি সৌজন্যে : এক্স
    দিল্লিতে ক্ষমতা এলে ৫০০ টাকায় গ্যাস-সিলিন্ডার, বিনামূল্যে রেশন দেবে কংগ্রেস। এমনই প্রতিশ্রুতি দিয়েছেন তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী রেবন্ত রেড্ডি। ২০২৪-এ কংগ্রেস তেলেঙ্গানায় ক্ষমতা দখল করে।
    সেখানে কংগ্রেসের সাফল্যের পিছনে ছিল জনমুখী প্রকল্পের প্রতিশ্রুতি। দিল্লিতেও তাই কংগ্রেস আপ এবং বিজেপিকে টেক্কা দিতে নিখরচায় সরকারি সুবিধা দেওয়ার রাস্তায় হেঁটেছে।বৃহস্পতিবার দিল্লিতে সাংবাদিক বৈঠকে তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী রেবন্ত রেড্ডি বলেছেন, অরবিন্দ কেজরিওয়াল দু’বার মুখ্যমন্ত্রী হয়েছেন এবং নরেন্দ্র মোদী তিনবার প্রধানমন্ত্রী হয়েছেন, কিন্তু তাঁরা দিল্লির জন্য কিছুই করেননি। দিল্লিতে ক্ষমতা এলে রাজধানীর বাসিন্দারের মাসে ৫০০ টাকায় একটি করে গ্যাস-সিলিন্ডার দেবে কংগ্রেস।
    এছাড়া বিনামূল্যে রেশন এবং নিখরচায় ৩০০ ইউনিট বিদ্যুৎ দেবে।তবে দিল্লিতে কংগ্রেসের সবচেয়ে বড় ঘোষণা হল, বেকারদের মাসে ৮ হাজার ৫০০ টাকা করে ভাতা দেওয়ার প্রতিশ্রুতি। এত বিপুল পরিমাণ অর্থ দেওয়ার প্রতিশ্রুতি কোনও দল দেয়নি।