গ্রাম থেকে শহর
News & Much More

30 C
Kolkata
30 C
Kolkata
More
    Home National আগস্টেই বাংলাদেশে ভোট, দাবি খালেদার 

    আগস্টেই বাংলাদেশে ভোট, দাবি খালেদার 

    0
    127
    ছবি : সংগৃহীত
    আগস্টেই বাংলাদেশের জাতীয় নির্বাচন সম্পন্ন করতে হবে। মুহাম্মদ ইউনুসের অন্তর্বর্তী সরকারের কাছে দাবি জানিয়েছেন বিএনপির চেয়ারপার্সন তথা বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী খালেদা জিয়া।
    বর্তমানে ঢাকায় নেই খালেদা জিয়া। চিকিৎসার জন্য তিনি রয়েছেন লন্ডনে। কিন্তু দলের চেয়ারপার্সনের অনুপস্থিতিতেও ভোটের দাবিতে সরব বিএনপি। সূত্রের খবর, খালেদা জিয়া বলেছেন, নির্বাচন যত দেরিতে হবে সেটা দেশের জন্য ক্ষতিকর। এর প্রভাব পড়ছে রাজনীতি ও অর্থনীতিতে। তাই আগস্ট মাসেই জাতীয় নির্বাচন করার ব্যবস্থা করতে হবে সরকারকে।কয়েকদিন আগেই বিএনপি জানিয়েছিল, সাধারণ নির্বাচনের আগে স্থানীয় ভোট চায় না তারা। এনিয়ে নেতাদের বক্তব্য, অন্তর্বর্তী সরকারের অধীনে তারা স্থানীয় নির্বাচন চান না। কারণ জনগণ এটা মেনে নেবে না। এরমধ্যেই প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসকে সুপারিশ-সহ একটি রিপোর্ট জমা দিয়েছে সংবিধান সংস্কার কমিশন। জানা গিয়েছে, ধর্মনিরপেক্ষতা-সহ তিনটি মূল নীতি বাদ দেওয়ার প্রস্তাব দিয়েছে কমিশন।বাংলাদেশের বর্তমান সংবিধানে রাষ্ট্র পরিচালনার জন্য চারটি মূল নীতির উল্লেখ রয়েছে জাতীয়তাবাদ, সমাজতন্ত্র, গণতন্ত্র এবং ধর্মনিরপেক্ষতা। চার মূল নীতির মধ্যে কেবল গণতন্ত্রকে রাখার সুপারিশ করেছে কমিশন।
    তার সঙ্গে আরও চারটি নতুন মূল নীতির সুপারিশ করা হয়েছে। সংবিধান সংস্কার কমিশনের প্রস্তাবিত পাঁচটি মূল নীতির মধ্যে রয়েছে সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার, বহুত্ববাদ এবং গণতন্ত্র।