
সইফ আলি খানকে ছুরি মারার পরেই সিসিটিভির দিকে তাকিয়েই পালাচ্ছিল দুষ্কৃতী। আর সেই দুষ্কৃতিকে ময়দানে নেমেছেন মুম্বই পুলিশের এনকাউন্টার স্পেশালিস্ট দয়া নায়েক।
এমন ঘটনা সামনে আসতেই মুম্বইকে সবচেয়ে নিরাপদ শহর মুম্বই আখ্যা দিয়েছেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়ণবিস। সইফ আলি খানের উপর হামলা করেছিলেন যে যুবক, তাঁর ছবি প্রকাশ করেছে মুম্বই পুলিশ। ঘটনার পর কী ভাবে যুবক বাড়ি থেকে পালাচ্ছিলেন, সেই ছবি ধরা পড়েছে সিসি ক্যামেরার ফুটেজে। প্রকাশ্যে এসেছে সেই ভিডিও ফুটেজও। এখনও অভিযুক্তকে গ্রেফতার করা যায়নি। তাঁকে খুঁজছে পুলিশ। মুম্বইয়ের সৎগুরু শরণ-এর সাত তলার সিসি ক্যামেরায় তাঁকে দেখা গিয়েছে। এখনও তাঁর পরিচয় জানা যায়নি। অন্যদিকে, মুম্বইয়ের নিরাপত্তা নিয়ে মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়ণবিস সরকারের বিরুদ্ধে সরব হয়েছেন বিরোধীরা। এরপরেই পাল্টা প্রতিক্রিয়ায় মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী জানিয়েছেন, দেশের বিভিন্ন প্রান্তে অনেক সময় এমন ঘটনা ঘটে। সেগুলিকে অবশ্যই গুরুত্ব দিয়ে ভাবনাচিন্তা করা উচিত।
কিন্তু তা বলে মুম্বইকে অসুরক্ষিত শহর বলা কখনওই যুক্তিযুক্ত নয়। ভারতের সমস্ত বড় শহরের মধ্যে সবচেয়ে নিরাপদ মুম্বই।
