গ্রাম থেকে শহর
News & Much More

27 C
Kolkata
27 C
Kolkata
More
    Home Entertainment আসছে রণবীরের ধুম ফোর 

    আসছে রণবীরের ধুম ফোর 

    0
    158
    ছবি সৌজন্যে : প্রতিনিধিত্বমূলক

    বলিউডের বহুল প্রত্যাশিত সিনেমা ধুম ফোর-এ এবার থাকছেন রণবীর কাপুর, এমনটাই নিশ্চিত করা হয়েছে। যশ রাজ ফিল্মসের কর্ণধার আদিত্য চোপড়াও ধুমের চতুর্থ কিস্তির জন্য রণবীর কাপুরের ওপরই ভরসা রাখছেন।

    এর পর থেকেই ধুম ঘিরে ফ্যান ফলোয়ারদের উন্মাদনা তুঙ্গে। তবে কবে আসছে বহুল প্রতীক্ষিত সিনেমাটি? শেষ তথ্য অনুসারে, ২০২৬ সালে সিনেমার শুটিং শুরু হবে।তবে কবে নাগাদ মুক্তি পাবে তা নিশ্চিত করেননি নির্মাতারা।জানা গেছে, ধুম ফোর-এর শুটিং শুরু হতে হতে ২০২৬ সালের এপ্রিল মাস লেগে যাবে। সবে প্রি-প্রডাকশনের কাজ শুরু হয়েছে।সূত্রের খবর অনুসারে, ধুম ফোর-এ রণবীরের লুক কেমন হবে তা নিয়ে এখনো পরীক্ষা-নিরীক্ষা চলছে।হাতের দুটো সিনেমা শেষ করে তারপর এতে হাত দেবেন রণবীর।এই সিনেমায় দুজন অভিনেত্রী থাকার কথা।সেখানে কাদের বাছা হবে, তা-ও চূড়ান্ত হয়নি।শোনা যাচ্ছে,দক্ষিণী ইন্ডাস্ট্রির জনপ্রিয় কোনো মুখকেই রণবীরের সঙ্গে টেক্কা দিতে দেখা যাবে পর্দায়।রণবীর কাপুর বর্তমানে নীতেশ তিওয়ারির রামায়ণ-এ রামের ভূমিকায় অভিনয় করছেন।যেখানে তিনি সাই পল্লবী এবং যশের সঙ্গে অভিনয় করেছেন, যা ২০২৫ সালের দীপাবলিতে মুক্তি পাবে।এ ছাড়া তিনি সঞ্জয় লীলা বানসালি পরিচালিত রোমান্টিক ফিল্ম, লাভ অ্যান্ড ওয়ার-এর শুটিং করছেন,যা ২০২৬-এর মার্চে মুক্তি পাবে।এতে আরো অভিনয় করছেন আলিয়া ভাট এবং ভিকি কৌশল।এই সিনেমা দুটির পরই ধুম মাচাতে নিজেকে প্রস্তুত করবেন রণবীর। উল্লেখ্য,২০০৪ সালে যশরাজ ফিল্মসের অন্যতম ফ্র্যাঞ্চাইজি ধুম-এর যাত্রা শুরু। এরপর ২০০৬ সালে ধুম টু এবং ২০১৩ সালে ধুম থ্রি মুক্তি পেয়েছে। প্রতিটি সিনেমাই ব্যাপক ব্যবসা সফল।ধুমে নায়কই মূলত খলনায়ক হিসেবে হাজির হন।আগের কিস্তিগুলোতে খলনায়করাই ছিলেন আলোচনার কেন্দ্রে।

    অর্থাৎ জন আব্রাহাম, হৃতিক রোশান ও আমির খানদের পর এবার রণবীর হচ্ছেন ধুম সিরিজের নতুন খলনায়ক। তাই রণবীর ফ্যান ফলোয়াররা মুখিয়ে রয়েছেন রণবীরের ধুম দেখতে।