ত্রিবেণী সঙ্গমে ডুব ১০ দেশের ২১ প্রতিনিধির

0
139
ছবি সৌজন্যে : এক্স
প্রয়াগরাজে মহাকুম্ভ সাড়া ফেলে দিয়েছে বিশ্বের নানা প্রান্তের বিভিন্ন দেশে।এবার মহাকুম্ভে এসেছেন ১০ দেশের ২১ জন আন্তর্জাতিক প্রতিনিধি। সেই দল মহাকুম্ভে আখড়া পরিদর্শন করার পাশাপাশি ডুব দিয়েছে ত্রিবেণী সঙ্গমে।
প্রতিনিধিরা প্রশংসায় পঞ্চমুখ হয়েছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের।ত্রিবেণী সঙ্গমে ডুব দেওয়ার পর প্রতিনিধি দল ঘুরে ঘুরে মহাকুম্ভ পরিদর্শন করে। কুম্ভমেলার বিভিন্ন আখড়া পরিদর্শন করার সময় সাধুদের সঙ্গেও সাক্ষাৎ করেন আন্তর্জাতিক প্রতিনিধিরা। নিজের অভিজ্ঞতার কথা বলতে গিয়ে সংযুক্ত আরব আমিরশাহীর প্রতিনিধি স্যালি আল আজাব বলেছেন, তিনি এই ঐতিহ্যবাহী অনুষ্ঠানের অংশ হতেই সুদূর মধ্যপ্রাচ্য থেকে ভারতে এসেছেন। মহাকুম্ভ মেলাকে বিশ্বের বৃহত্তম ধর্মীয় সমাবেশ বলে উল্লেখ করার পাশাপাশি তিনি জানিয়েছেন, একদিকে লক্ষ লক্ষ ভক্তের সমাগম, অন্যদিকে কড়া নিরাপত্তা ব্যবস্থা দেখে তিনি ভারতীয় সংস্কৃতির মহানুভবতাকে অনুভব করতে পারছেন।
ফিজি, ফিনল্যান্ড, গায়ানা, মালয়েশিয়া, মরিশাস, সিঙ্গাপুর, দক্ষিণ আফ্রিকা, শ্রীলঙ্কা, ত্রিনিদাদ ও টোবাগো এবং সংযুক্ত আরব আমিরশাহীর প্রতিনিধিরা জানাচ্ছেন, গোটা বিশ্বে ঐক্যের বার্তা পৌঁছে দিচ্ছে মহাকুম্ভ।