গ্রাম থেকে শহর
News & Much More

24 C
Kolkata
24 C
Kolkata
More
    Home Kolkata শনিবার বহু প্রতীক্ষিত আর জি কর রায়

    শনিবার বহু প্রতীক্ষিত আর জি কর রায়

    0
    145
    ছবি সৌজন্যে : প্রতিনিধিত্বমূলক

    গত বছর ৯ অগাস্ট ঘটনার ১৬২ দিন পর শনিবার বহু প্রতিক্ষিত আর জি কর মামলার রায় ঘোষণা করবে শিয়ালদহ কোর্ট।

    বিচারক অনির্বাণ দাস কী রায় দেন সেদিকে তাকিয়ে রয়েছে দেশ। সুবিচারের আশায় রয়েছেন নির্যাতিতার বাবা-মা থেকে আন্দোলনকারী চিকিৎসকরাও। তবে সিবিআই তদন্ত নিয়ে একাধিক প্রশ্ন তুলে রায়ের দিন শনিবার প্রতিবাদ কর্মসূচি করবেন আন্দোলনকারী চিকিৎসকরা। গত বছর ৯ অগাস্ট আর জি কর মেডিক্যাল কলেজে কর্তব্যরত তরুণী চিকিৎসকের দেহ উদ্ধারের পর থেকে তোলপাড় হয় রাজ্য তথা দেশ। ধর্ষণ খুনের ঘটনা প্রকাশ্যে আসতেই আন্দোলনের ঢেউ আছড়ে পড়ে। তরুণী চিকিৎসকের মৃত্যু ঘিরে বেনজির নাগরিক আন্দোলনের সাক্ষী রয়েছে পশ্চিমবঙ্গ। পরবর্তীতে তদন্তভার হাতে নিয়ে সিভিক ভলান্টিয়ার সঞ্জয় রায়কে গ্রেফতার করে। যদিও আন্দোলনের আঁচে পরবর্তীতে আদালত সিবিআইকে তদন্তভার দেয়। কিন্তু সিবিআইও ধর্ষণ খুন মামলায় ৫১ জনের সাক্ষীর ভিত্তিতে একমাত্র সঞ্জয় রায়ের বিরুদ্ধেই চার্জশিট দেয়।

    সেই চার্জশিটের ভিত্তিতে মামলার চার্জগঠন করে বিচারপ্রক্রিয়া শুরু হয়েছিল ১১ নভেম্বর। তার ২ মাস পর রায় ঘোষণা করবেন বিচারক অনির্বাণ দাস।