২৫ মিনিটের জন্য মৃত্যু এড়ানো গিয়েছে, বললেন হাসিনা 

0
253
ছবি  সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল 
মাত্র ২০ থেকে ২৫ মিনিটের জন্য মৃত্যু এড়ানো সম্ভব হয়েছে। এক অডিও বার্তায় এমনই বলেছেন বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেছেন, তিনি আর তাঁর বোন রেহানা যে বেঁচে গিয়েছেন, মাত্র ২০-২৫ মিনিটের ব্যবধানে মৃত্যুর হাত থেকে রক্ষা পেয়েছেন।
তাঁর মনে হয়, ২১ অগাস্ট হত্যা থেকে বেঁচে যাওয়া, কোটালীপাড়ায় বোমার আঘাত থেকে বেঁচে যাওয়া, আর ৫ অগাস্ট বেঁচে যাওয়ার নেপথ্যে নিশ্চয়ই আল্লাহ্ তাঁকে রক্ষা করেন। নইলে এবারে বেঁচে যাওয়ার কথা নয়। যেভাবে হত্যার পরিকল্পনা হয়েছিল। হাসিনা আরও বলেছেন, তাঁর হয়ত আরও কিছু কাজ করতে বাকি আছে। তাই হয়ত এখনও বেঁচে আছেন তিনি। যদিও কষ্ট হচ্ছে দেশছাড়া, ঘরছাড়া, সবকিছু জ্বালিয়ে-পুড়িয়ে দেওয়ার ফলে। ৭৭ বছর বয়সী শেখ হাসিনার বিরুদ্ধে ৬ জানুয়ারি বাংলাদেশে দ্বিতীয় গ্রেফতারি পরোয়ানা জারি হয়েছে। তাঁর বিরুদ্ধে অভিযোগ, প্রধানমন্ত্রী থাকাকালীন তিনি গুমের ঘটনার সঙ্গে যুক্ত ছিলেন।বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রধান প্রসিকিউটর তাজুল ইসলাম জানান, দেশের নিরাপত্তা কর্মীরা ৫০০-র বেশি মানুষকে গুম করেছে বলে অভিযোগ। তাঁদের মধ্যে অনেকে গোপন কারাগারে বছরের পর বছর বন্দি ছিলেন।বাংলাদেশ সরকার ভারতকে শেখ হাসিনাকে দেশে ফেরত পাঠানোর জন্য অনুরোধ করেছিল।
তবে ভারতের পররাষ্ট্র মন্ত্রক থেকে কোনও সাড়া মেলেনি। ২৩ ডিসেম্বর বাংলাদেশ সরকার একটি নোট ভারবাল-এর মাধ্যমে এই অনুরোধ জানায়।গত বছরের ৫ আগস্ট ছাত্র-জনতার গণ অভ্যুত্থানে পদত্যাগ করতে বাধ্য হন হাসিনা। বোন রেহানাকে নিয়ে তড়িঘড়ি চলে আসেন ভারতে।