
তৃতীয় কেন্দ্র সরকারের ২০২৫-২৬ অর্থবর্ষের প্রথম পূর্ণাঙ্গ বাজেট ১ ফেব্রুয়ারি সংসদে পেশ করতে পারেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামাণ। সংসদের বাজেট অধিবেশনের প্রথম পর্ব শুরু হতে পারে আগামী ৩১ জানুয়ারি।
চলতে পারে ১৩ ফেব্রুয়ারি পর্যন্ত। সরকারি সূত্রের খবর, ১ ফেব্রুয়ারি সংসদে ২০২৫-২৬ অর্থবর্ষের বাজেট প্রস্তাব পেশ করতে পারেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। অর্থ মন্ত্রকের একটি সূত্রে এ কথা জানা গিয়েছে। আগামী বাজেট অধিবেশনে অর্থমন্ত্রী নির্মলা আয়কর আইন বদল সংক্রান্ত বিল সংসদে পেশ করতে পারেন। কেন্দ্রের দাবি, এর ফলে আয়কর ব্যবস্থা আরও সরল হবে। মূল্যবৃদ্ধির মাথায় রেখে বাজেটে আয়করের হার কমানো বা স্তরে বদলের দাবি উঠছে বিভিন্ন মহল থেকে।
এবারের বাজেটে মানুষের হাতে আরও বেশি টাকা তুলে দিয়ে বাজারে চাহিদা বাড়ানোর জন্য সেই পথে সরকার হাঁটতে পারে বলে মনে করা হচ্ছে। প্রসঙ্গত, কেন্দ্রীয় অর্থমন্ত্রী হিসাবে অষ্টম বারের মতো বাজেট প্রস্তাব পেশ করতে চলেছেন নির্মলা।





