গ্রাম থেকে শহর
News & Much More

30 C
Kolkata
30 C
Kolkata
More
    Home International ইন্ডোরে শপথ নেবেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প 

    ইন্ডোরে শপথ নেবেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প 

    0
    112
    ছবি  সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল 
    আব্রাহাম লিঙ্কন যে বাইবেল হাতে শপথ নিয়েছিলেন, প্রথা মেনে সেই বাইবেলের ওপর হাত রেখেই ২০ জানুয়ারি আমেরিকার ৪৭তম প্রেসিডেন্ট হিসাবে ইন্ডোরে শপথগ্রহণ করবেন ডোনাল্ড ট্রাম্প।
    আমেরিকার হাওয়া অফিসের পূর্বাভাস, সোমবার শৈত্যপ্রবাহের শিকার হতে চলেছে রাজধানী ওয়াশিংটন ডিসি। কনকনে ঠান্ডা হাওয়ার সঙ্গে হতে পারে তুষারপাতও। তাই প্রথা মেনে ক্যাপিটল বিল্ডিংয়ের উদ্যানে ডোনাল্ড ট্রাম্পের শপথ অনুষ্ঠানের আয়োজন করা যাচ্ছে না এ বার। ক্যাপিটল ভবনেরই রোটান্ডায় সোমবার দুপুরে ট্রাম্প এবং নবনির্বাচিত ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্সের শপথ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে বলে এক সরকারি বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
    ডোনাল্ড ট্রাম্পের সম্মানে আয়োজিত কুচকাওয়াজও হবে ক্যাপিটল রোটান্ডায়। শপথস্থল বদল প্রসঙ্গে ট্রাম্প বলেছেন, ওয়াশিংটনে তীব্র ঠান্ডা পড়ার পূর্বাভাস রয়েছে। যা সত্যিই বিপজ্জনক। সে কারণেই এই সিদ্ধান্ত।