সঞ্জয় একা কেন, আবারও পথে অভয়ামঞ্চ

0
253
ছবি সৌজন্যে : নিজস্ব
সঞ্জয় একা কেন, বাকিরা কবে সাজা পাবে। সেই প্রশ্নেই আবারও গথে নেমেছে অভয়া মঞ্চ। কলকাতায় মিছিল থেকে ফের একবার স্লোগান উঠেছে উই ওয়ান্ট জাস্টিস।
চিকিৎসকদের একাধিক সংগঠন সহ অভয়ামঞ্চের সদস্যরা একযোগে অভয়ার বিচারের দাবি তুলেছেন। তাঁদের অভিযোগ আর জি করকাণ্ডে সিবিআইও কলকাতা পুলিশের দেখানো পথেই হোঁটছে। একা সঞ্জয়কেই দোষী হিসেবে চার্জশিট দিয়েছে। অথচ প্রমাণের অভাবে ছাড়া পেয়ে গিয়েছেন সন্দীপ ঘোষ, অভিজিৎ মণ্ডল। আর জি করকাণ্ডে সব দোষীদের খুঁজে বার করার দাবি উঠেছে মিছিল থেকে।
হুঁশিয়ারি দিয়ে বলেছেন যতদিন প্রকৃত দোষীরা শাস্তি পাচ্ছে ততদিন আন্দোলন থামবে না।