গ্রাম থেকে শহর
News & Much More

27 C
Kolkata
27 C
Kolkata
More
    Home Kolkata বৈশাখের গরমে ২০ এপ্রিল ব্রিগেড সিপিএমের

    বৈশাখের গরমে ২০ এপ্রিল ব্রিগেড সিপিএমের

    0
    163
    ছবি সৌজন্যে : নিজস্ব
    বৈশাখের প্রখর গরমে ২০ এপ্রিল ব্রিগেডে সমাকেণ ডাকল সিপিএম। তবে দলের নামে নয়, গণ সংগঠনের নামে।
    সিপিএমের শ্রমিক, কৃষক, ক্ষেতমজুর এবং বস্তি সংগঠন এই সমাবেশের আয়োজক। শনিবার ব্রিগেড কর্মসূচির ঘোষণা করেছেন সিটু, কৃষকসভা, ক্ষেতমজুর সমিতি এবং বস্তি ফেডারেশনের নেতৃত্ব। ৩০ এবং ৩১ ডিসেম্বর সিপিএমের রাজ্য কমিটির বৈঠকে প্রস্তাব দেওয়া হয়েছিল। সেইমত ব্রিগেড সমাবেশের ঘোষণা করা হয়েছে। এর আগে গতবছর জানুয়ারিতে দলের যুব সংগঠন ডিওয়াইএফআইয়ের ডাকে ব্রিগেড সমাবেশ হয়েছিল। কিন্তু ভোটে তার প্রভাব পড়েনি।
    এবছর ‘সটু, কৃষকসভাকে কর্মসচির দায়িত্ব দেওয়া হয়েছে। ২০২৬-এ রাজ্যে বিধানসভা নির্বাচন তার আগে এপ্রিলে ব্রিগেড সমাবেশের মাধ্যমে সংগঠনের অবস্থা বুঝে নিতে চাইছেন দলীয় নেতৃত্ব।