
ঘরের বাইরে শোনা যাচ্ছে গর্জন, দরজার বাইরে কাটছে আঁচড়, মৈপীঠে আতঙ্কে সিঁটিয়ে রয়েছেন গ্রামবাসীরা। শনিবার রাতে মৈপীঠের দেবীপুরের বাসিন্দারা জানিয়েছেন রাতে গর্জন শোনা গিয়েছে একটি বাড়ির মেঝেতে আঁচড় কাটতেও দেখা গিয়েছে।
এরপর সেখান থেকে চলে গিয়েছে। ভয়ে ঘুমোতে পারেননি অনেকে। রাতেই খবর দেওয়া হয় বনকর্মীদের। মনে করা হচ্ছে বাঘটি গ্রামের পাশেই জঙ্গলে রয়েছে। এর আগে রবিবার একটি বাঘকে খাঁচাবন্দি করে অন্যত্র ছেড়ে দিয়েছিল বনকর্মীরা। এদিকে শনিবার বান্দোয়ানে রাইকায় ক্যামেরা ট্র্যাপে ধরা পড়েছে বাঘের ছবি। রাইকার জঙ্গলে একাধিক জায়গায় ৩০ টিরও বেশি ট্র্যাপ ক্যামেরা লাগিয়েছিল বনদফতর।
সেই ক্যামেরাতেই ধরা পড়েছে বাঘের ছবি। বনকর্মীদের অনুমান রাতে বাঘটি ভাঁড়ারি পাহাড়ের জঙ্গল থেকে বেরিয়েছিল। তখনই ট্র্যাপ ক্যামেরায় ধরা পড়ে বাঘের ছবি।
