কাশ্মীরে অজানা জ্বরে মৃত ১৬, শাহের বিশেষজ্ঞ দল

0
124
ছবি  সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল 
জম্মু-কাশ্মীরে দেড় মাসে অজানা জ্বরে ১৬ জনের মৃত্যুতে আতঙ্ক বাড়ছে। কী কারণে মৃত্যু হচ্ছে তা খতিয়ে দেখতে ইতিমধ্যেই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ একটি বিশেষজ্ঞ দল গঠন করেছেন।
ওই দলটি রবিবার গ্রামে গিয়ে পরিস্থিতি পর্যবেক্ষণ করেছে। রাজৌরির বুধল গ্রামে এই মৃত্যুর ঘটনায় উদ্বেগে স্বাস্থ্য দফতরও। প্রশাসন সূত্রে খবর, গত দেড় মাসে ১৬ জনের মৃত্যু হয়েছে। প্রথমে জ্বর হচ্ছে, তারপর বমি। তারপরই অচৈতন্য হয়ে মৃত্যু হচ্ছে গ্রামবাসীদের। কয়েক দিন ধরে এই ধরনের উপসর্গ থাকার পরই আক্রান্ত ব্যক্তির মৃত্যু হচ্ছে। কেন মৃত্যু হচ্ছে তা নিয়েই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে গ্রামে। বুধল গ্রামের পার্শ্ববর্তী গ্রামগুলিতেও এই ঘটনায় আতঙ্ক ছড়াচ্ছে।সংক্রামক রোগের কারণে মৃত্যু হচ্ছে, এমনটা বলতে রাজি নয় জেলা প্রশাসন।
চিকিৎসকদের একটি বিশেষজ্ঞ দলও এই রোগের কারণ খুঁজে বার করার কাজ করছেন। যদিও কী কারণে মৃত্যু হচ্ছে, তা এখনও স্পষ্ট হয়। গ্রামবাসীদের দাবি, এটি কোনও সাধারণ জ্বর নয়।