গ্রাম থেকে শহর
News & Much More

27.3 C
Kolkata
27.3 C
Kolkata
More
    Home Murshidabad জলের পাইপ নিয়ে বচসায় মহিলা খুন, ময়নায় দেহ 

    জলের পাইপ নিয়ে বচসায় মহিলা খুন, ময়নায় দেহ 

    0
    168
    ছবি সৌজন্যে : নিজস্ব

    জলের পাইপ নিয়ে বচসার জেরে এক মহিলাকে অস্ত্র দিয়ে কুপিয়ে খুনের অভিযোগ উঠেছে প্রতিবেশীর বিরুদ্ধে। এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে মুর্শিদাবাদের বেলডাঙার তেইশ পল্লির ঘোষ পাড়া এলাকায়।

    পুলিশ সূত্রে খবর, মৃত সীতা ঘোষ। জানা গিয়েছে, মুর্শিদাবাদের বেলডাঙা পুরসভার ১৩ নম্বর ওয়ার্ডের তেইশপল্লি ঘোষ পাড়া এলাকায় রবিবার সকালে জলের পাইপ নিয়ে প্রতিবেশীর সঙ্গে বিবাধ বাধে সীতা ঘোষের পরিবারের। সেই বচসার পর প্রতিবেশী বরুণ ঘোষ ও বুলাই ঘোষ সীতা ঘোষের উপর অস্ত্র নিয়ে হামলা চালায় বলে অভিযোগ। তাকে বাঁচাতে গিয়ে আহত হয় মেয়ে রুপালি ঘোষও। দু’জনকেই স্থানীয়রা উদ্ধার করে প্রথমে বেলডাঙা হাসপাতাল ও পরে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজে স্থানান্তরিত করা হলে মৃত্যু হয় সীতা ঘোষের। এদিকে, পূর্ব মেদিনীপুরের ময়নাব্লকের রায়চক এলাকায় চন্ডীয়া নদীতে এক অজ্ঞাত পরিচয় মহিলার দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। জানা যায় স্থানীয় বাসিন্দারা মাছের জাল তুলতে গিয়ে সকালে একটি বস্তা বন্দী দেহ দেখতে পায়।

    বাসিন্দারা আতঙ্কিত হয়ে ময়না থানায় খবর দেয়। ঘটনাস্থলে পৌঁছয় ময়না থানার পুলিশ। তবে ওই মৃতদেহ-র নাম ঠিকানা এখনো জানা যায়নি, তদন্তে ময়না থানার পুলিশ।